advertisement

Madhyamik 2026: রিভলবার উঁচিয়ে তিন ছাত্রের দাপাদাপি, মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষার আগে বর্ধমানের স্কুলে হুলস্থুল কাণ্ড!

Last Updated:

বুধবার মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল৷ বর্ধমানের উদয়পল্লি স্কুলের পরীক্ষাকেন্দ্রে চলেও এসেছিল অধিকাংশ পরীক্ষার্থী৷

Rapid Read
মাধ্যমিক শুরুর আগে বর্ধমানের উদয়পল্লি স্কুলে হুলস্থুল কাণ্ড৷
মাধ্যমিক শুরুর আগে বর্ধমানের উদয়পল্লি স্কুলে হুলস্থুল কাণ্ড৷
হাতে রিভলভার উঁচিয়ে বাইক চালিয়ে গ্যাংস্টারের কায়দায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছল তিন মাধ্যমিক পরীক্ষার্থী।  পরীক্ষা কেন্দ্রের বাইরে সিনেমার দৃশ্যের কায়দায় সেই রিভলভার আঙুলে ঘোরানোর পাশাপাশি হাতবদলও করে তারা। টার্গেট ফিক্সড এমন ইঙ্গিতও দেয় আঙুল উঁচিয়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। মুহূর্তে এলাকা ফাঁকা হয়ে যায়।খবর যায় স্কুল কর্তৃপক্ষের কাছে।
পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকরা এসে তাদের পাকড়াও করে। পরে বর্ধমান থানার পুলিশের হাতে তা তুলে দেওয়া হয়। ওই রিভলভার আসলে খেলনা বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। বুধবার মাধ্যমিক পরীক্ষার আগে বর্ধমানের উদয়পল্লি শিক্ষা নিকেতন হাই স্কুলের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
বুধবার ছিল মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা। এলাকার বাসিন্দারা বলেন, একটি মোটর সাইকেলে এসেছিল তিন মাধ্যমিক পরীক্ষার্থী। তার মধ্যে মাঝের জন মাথার উপরে রিভলভার উঁচিয়ে ঘোরাচ্ছিল। তাদের পরনে ছিল সাদা জামা কালো প্যান্ট। এই কিশোরদের হাতে মোটর সাইকেল, রিভলভার দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন সকলেই। স্কুলের সামনে পৌঁছে শুরু হয় তাদের কেরামতি। এবার শুরু হয় রিভলভার লোফালুফি খেলা। দেখানো হয় টার্গেট ফিক্সড। শুধু ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’ রেঞ্জ থেকে অপারেশন শেষ করার অপেক্ষা। তা দেখেই পরিমরি করে এলাকা ছাড়েন আতঙ্কিত অভিভাবকরা। অনেকেই সন্তানকে পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়ে দিয়ে ওই কিশোরগের গতিবিধির উপরে নজর রাখেন।
advertisement
advertisement
ইতিমধ্যে খবর যায় বর্ধমানের উদয়পল্লি শিক্ষা নিকেতন হাই স্কুল কর্তৃপক্ষের কাছে। শিক্ষকদের কয়েক জন সাহস নিয়ে এগিয়ে আসেন। তখন যাবতীয় জারিজুরি শেষ হয়ে যায় তিন ‘গ্যাংস্টারে’র। তারা স্বীকার করে, খেলনা পিস্তল নিয়ে মজা করতেই এই কাণ্ড ঘটিয়েছে তারা। ওই খেলনা পিস্তল বাজেয়াপ্ত করেন শিক্ষকরা। এরপর ওই তিন পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হয়।
advertisement
স্কুল চত্বরে উপস্হিত অভিভাবকরা বলছেন, মাধ্যমিক পরীক্ষার্থীদের এ ধরনের আচরণ কখনোই কাম্য নয়। তাও আবার পরীক্ষাকেন্দ্রের বাইরে এই ঘটনা কখনওই বরদাস্ত করা উচিত নয়৷ এতে ওই পরীক্ষার্থীরা তো বটেই, অন্যান্য পরীক্ষার্থীদেরও মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে৷ তার উপর যে স্কুলে তারা পড়ে, সেই স্কুলেরও বদনাম হল। যদিও ওই তিন কিশোরের ভবিষ্যতের কথা ভেবেই তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Madhyamik 2026: রিভলবার উঁচিয়ে তিন ছাত্রের দাপাদাপি, মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষার আগে বর্ধমানের স্কুলে হুলস্থুল কাণ্ড!
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement