advertisement

North 24 Parganas News: রানি রাসমণি ঘাট থেকে খড়দহ, গঙ্গা পাড়ের চেহারা বদলে দেবে পরিবহণ দফতর! মেগা প্রজেক্টে হাত বিশ্বব্যাংকের

Last Updated:

North 24 Parganas News: রানি রাসমণি ঘাট সহ গঙ্গার ধারে জেলার তিনটি ফেরিঘাটকে সৌন্দর্যায়নের পরিকল্পনা রাজ্য পরিবহণ দফতরের।

গঙ্গার ঘাট
গঙ্গার ঘাট
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: ব্যারাকপুর মহকুমার বহু প্রাচীন রানি রাসমণি ঘাট সহ গঙ্গার ধারের জেলার তিনটি ফেরিঘাটের সৌন্দর্যায়ন ও পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। এই প্রকল্পে সহযোগিতা করছে বিশ্বব্যাংক। রাজ্য সরকারের উদ্যোগে প্রায় ৫৬ কোটি টাকার টেন্ডার ডাকা হয়েছে বলে পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে। এই প্রকল্পের আওতায় রানি রাসমণি ঘাট ছাড়াও খড়দহ ফেরিঘাট, পানিহাটি ফেরিঘাট রয়েছে। আর রয়েছে শোভাবাজার (আহিরিটোলা) ঘাট এবং শ্রীরামপুর ফেরিঘাট। এই ঘাটগুলির আমূল পরিবর্তন করা হবে।
গত বছর এই ঘাটগুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখতে জলপথ পরিবহণ দফতরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা সরেজমিনে পরিদর্শন করেন। তার পরেই পরিকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যায়নের জন্য এই পাঁচটি ঘাট চূড়ান্ত করা হয়। পরিবহণ দফতরের পক্ষ থেকে একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরি করা হয়েছে। শুধু ঘাট নয়, ঘাট সংলগ্ন ৫০০ মিটার ব্যাসার্ধ এলাকার রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, আলোকসজ্জা ও পরিবেশ উন্নয়নের কাজও এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ঘাটে গঙ্গা আরতির জন্য আলাদা প্ল্যাটফর্ম তৈরি করা হবে। পাশাপাশি ঘাট সংলগ্ন এলাকায় পার্ক, বসার জায়গা ও পথচারীদের সুবিধার্থে আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হবে।
advertisement
advertisement
জলপথ পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, এই ঘাটগুলির পরিকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যায়নের কাজের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এক বছরের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের অনুরোধে এই প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রানি রাসমণি ঘাটের জন্য বরাদ্দ ধরা হয়েছে ৪ কোটি ৮৩ লক্ষ ৯০ হাজার ২৯০ টাকা। পানিহাটি ফেরিঘাটের জন্য ১৫ কোটি ৫২ লক্ষ ৭০ হাজার ৫৫৬ টাকা, খড়দহ ফেরিঘাটের জন্য ৬ কোটি ৫৩ লক্ষ ৩০ হাজার ৫২০ টাকা রাখা হয়েছে।
advertisement
এ বিষয়ে ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, খুব শীঘ্রই রানি রাসমণি ঘাটের চেহারা বদলে যেতে চলেছে। এই ঘাট থেকে ওপারের শ্রীরামপুরের বল্লভঘাটে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। উন্নত পরিকাঠামো হলে সাধারণ মানুষ উপকৃত হবেন। পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে জানান, পানিহাটি মহোৎসবতলা ঘাটের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। প্রায় ৫০০ বছর আগে শ্রীচৈতন্য মহাপ্রভু এই ঘাটে এসেছিলেন। সেই ঐতিহাসিক ঘাটের চেহারা বদলালে হাজার হাজার মানুষের সুবিধা হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘাট দিয়ে প্রতিদিন পানিহাটি ও কোন্নগরের মধ্যে জলপথে যাতায়াত করেন বহু মানুষ। খড়দহ পুরসভার চেয়ারপার্সন নীলু সরকার বলেন, খড়দহের শ্যামসুন্দর ঘাট সংলগ্ন ফেরিঘাটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবহণ দফতরের সহযোগিতায় এই ঘাটের উন্নয়ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসবে। পরিবহণ দফতরের এই উদ্যোগে গঙ্গার তীরবর্তী এলাকাগুলির রূপ আরও বদলানোর পাশাপাশি যাত্রী ও পর্যটকদের সুবিধা হবে বলেই আশা করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: রানি রাসমণি ঘাট থেকে খড়দহ, গঙ্গা পাড়ের চেহারা বদলে দেবে পরিবহণ দফতর! মেগা প্রজেক্টে হাত বিশ্বব্যাংকের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement