advertisement

North 24 Parganas News: হঠাৎ করে বাড়ি ছেড়ে হারিয়েছিলেন পথ, ব্যবসায়ীর নজরে পড়ে ফিরল ভাগ্য! নিখোঁজ মহিলাকে আগলে রেখেছিল হিঙ্গলগঞ্জ

Last Updated:

North 24 Parganas News: বিশেষভাবে সক্ষম মহিলা হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন। কাউকে কিছু না জানিয়ে ঝাড়খণ্ড থেকে বেরিয়ে পথ ভুলে পৌঁছে যান হিঙ্গলগঞ্জে। অবশেষে পাঁচমাস পরে সেখান থেকে ফিরলেন বাড়ি।

পরিবারের হাতে তুলে দেওয়ার মুহূর্ত
পরিবারের হাতে তুলে দেওয়ার মুহূর্ত
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: ঝাড়খন্ডের নিখোঁজ বোনের খোঁজে সুন্দরবনে, শেষমেশ মিলল সুখবর। দীর্ঘ পাঁচ মাস আগে হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ৪০ বছরের সুনিতা মুর্মু। বিশেষভাবে সক্ষম এই তরুণীর বাড়ি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ফুল পান গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরিবারের অজান্তেই একদিন বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন তিনি। এরপর পথ ভুলে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এসে পৌঁছন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়া চৌমাথা এলাকায়।
বেশ কয়েকদিন ধরে স্থানীয় মানুষজন লক্ষ্য করেন, এক মহিলা উদ্দেশ্যহীনভাবে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। বিষয়টি নজরে আসে বাঁকড়া চৌমাথার ব্যবসায়ী মোহম্মদ হাবিবুল্লার। তিনি ওই মহিলাকে খাবার ও থাকার ব্যবস্থা করে দেন এবং খবর দেন আলহাদি ফাউন্ডেশনের চেয়ারম্যান সুশান্ত ঘোষকে। সুশান্ত ঘোষ ঘটনাস্থলে এসে তরুণীর সঙ্গে কথা বলে তাঁর পরিচয় জানার চেষ্টা করেন। ধীরে ধীরে জানা যায়, তার নাম সুনিতা মুর্মু এবং বাড়ি ঝাড়খণ্ডের ফুল পান গ্রাম পঞ্চায়েতে।
advertisement
আরও পড়ুন: বাঘে টেনেছে স্বামীকে, দু’বছরেও মেলেনি মৃত্যুর শংসাপত্র, ক্ষতিপূরণ! পরিবারের দুর্দশা আর চোখে দেখা যায় না
এরপরই পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করা হয়। পঞ্চায়েত প্রধান নিশ্চিত করেন, সুনিতা তাদের এলাকার আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দা এবং পরিবারের সদস্যদের খবর পাঠানো হচ্ছে। খবর পেয়ে সুনিতার দাদা লাগেন মুর্মু, যিনি তামিলনাড়ুতে শ্রমিকের কাজ করছিলেন, দ্রুত হিঙ্গলগঞ্জে পৌঁছন। দীর্ঘ প্রতীক্ষার পর একমাত্র বোনকে সামনে পেয়ে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আলহাদি ফাউন্ডেশন ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আনুষ্ঠানিকভাবে সুনিতাকে তার দাদার হাতে তুলে দেওয়া হয়। বোনকে ফিরে পেয়ে কৃতজ্ঞতায় ভাসেন লাগেন মুর্মু। তিনি আলহাদি ফাউন্ডেশন, সুশান্ত ঘোষ এবং হিঙ্গলগঞ্জের সাধারণ মানুষকে আন্তরিক ধন্যবাদ জানান। এরপর সুনিতাকে নিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। স্থানীয়দের মানবিক উদ্যোগ ও সমাজসেবী সংগঠনের তৎপরতায় অবশেষে পাঁচ মাস পর পরিবারের কোলে ফিরলেন সুনিতা মুর্মু।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: হঠাৎ করে বাড়ি ছেড়ে হারিয়েছিলেন পথ, ব্যবসায়ীর নজরে পড়ে ফিরল ভাগ্য! নিখোঁজ মহিলাকে আগলে রেখেছিল হিঙ্গলগঞ্জ
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement