North 24 Parganas News: ভারত ছাড়ার আগে মাথায় হাত বিদেশি পর্যটকের, পুলিশের ‘সুপারফাস্ট’ অভিযানে ফিরল স্বস্তি! ফোন পেয়ে মুখে একগাল হাসি
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Nayan Ghosh
Last Updated:
North 24 Parganas News: ভারত থেকে বাংলাদেশে যাওয়ার আগেই হারিয়ে যায় বিদেশি পর্যটকের ফোন। স্থানীয়দের সহায়তায় তিনি পৌঁছন থানায়। অভিযোগ পেয়ে হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করতে তৎপর হয়ে উঠে পুলিশ। তারপর কয়েকঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের পর্যটকের হাতে ফিরিয়ে দেওয়া হয় ফোন।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: ভারতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেলেন ইউকে ম্যানচেস্টারের বাসিন্দা পর্যটক। মাত্র কয়েক ঘণ্টাতেই বিদেশি পর্যটকদের হাতে হারিয়ে যাওয়া ফোন ফিরিয়ে দিল বাংলার পুলিশ। পুলিশের এমন তৎপরতায় খুশি বিদেশি নাগরিকরা। জানা গিয়েছে, যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ওই দুই বাসিন্দা ভারতে ভ্রমণে এসেছিলেন।
বিভিন্ন রাজ্য ঘোরার পর এদিন তাঁরা বনগাঁ হয়ে বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। বনগাঁ স্টেশনে নামার পরই তাঁদের মধ্যে একজন, সাইমন মেরীর মোবাইল ফোনটি হারিয়ে যায়। মোবাইল হারিয়ে ফেলায় উদ্বিগ্ন হয়ে পড়েন সাইমন। স্থানীয় কিছু মানুষের সাহায্যে তিনি বনগাঁ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই দ্রুত তৎপর হয় পুলিশ।
advertisement
advertisement
মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে মাত্র এক ঘন্টার মধ্যেই ফোনটির অবস্থান শনাক্ত করে সেটি উদ্ধার করা হয়। পরে বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক যাদব এবং বনগাঁ থানার আইসি রাকেশ চন্দ্র সাধুখা সাইমনের হাতে তাঁর মোবাইল ফোনটি তুলে দেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হারানো ফোন ফিরে পেয়ে খুশি সাইমন মেরী জানান, সকালে কলকাতা থেকে বনগাঁ স্টেশনে এসে আমি মোবাইল ফোনটি হারিয়ে ফেলি। পরে অন্য একটি ফোন দিয়ে ট্র্যাকিং করে অবস্থান জানতে পারি। থানায় জানানো মাত্রই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে ফোনটি উদ্ধার করে দেয়। এই ঘটনায় বনগাঁ থানার পুলিশের দ্রুত পদক্ষেপ ও দক্ষতায় সন্তোষ প্রকাশ করেছেন এই বিদেশি পর্যটকরা।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 27, 2026 6:44 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: ভারত ছাড়ার আগে মাথায় হাত বিদেশি পর্যটকের, পুলিশের ‘সুপারফাস্ট’ অভিযানে ফিরল স্বস্তি! ফোন পেয়ে মুখে একগাল হাসি









