advertisement

North 24 Parganas News: সীমান্তে জাল নোটসহ গ্রেফতার এক ব্যক্তি... ৫০০ ও ২০০ মিলিয়ে টাকার মোট অঙ্ক শুনলে চমকে যাবেন

Last Updated:

সীমান্ত এলাকায় জাল নোট ছড়ানোর চেষ্টা চলছিল। স্বরূপনগর থানার পুলিশ অভিযান চালায়। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে ৩১ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়।

স্বরূপনগর থানার গ্রেফতার পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত 
স্বরূপনগর থানার গ্রেফতার পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত 
স্বরূপনগর, উত্তর ২৪ পরগনা: সীমান্তে ৩১ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার এক ব্যক্তি। ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গোয়ালদহ এলাকায়। সীমান্ত সংলগ্ন অঞ্চল থেকে ৩১ হাজার টাকার জাল ভারতীয় নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হওয়া নোটগুলির মধ্যে ৫০০ ও ২০০ টাকার নোট রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাত প্রায় ১১টা নাগাদ সীমান্ত এলাকায় জাল নোট ছড়ানোর চেষ্টা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ অভিযান চালায়। সেই সময় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে ৩১ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়।
ধৃত ব্যক্তির নাম আলি আসাদ মণ্ডল। তিনি বসিরহাট থানার অন্তর্গত ভারত– বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পাইকারডাঙা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। স্বরূপনগর থানার ওসি প্রতাপ মোদক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। এদিন তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, সীমান্ত পথে জাল নোট পাচার চক্রের সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
দু-দিন আগেই গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন কমলকৃষ্ণ বিশ্বাস ওরফে সোনা ,অভয় পাল এবং প্রশান্ত শীল ওরফে সায়ন। আজ ভোরে রুদ্রপুর বাজার এলাকা থেকে তাদের ধরা হয়। একটি বাইকে করে ওই তিন দুষ্কৃতী গাঁজা নিয়ে যাচ্ছিল বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। অভিযান চালিয়ে প্রায় ২৬ কেজি গাঁজা-সহ ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করে আটক করা হয় তাদের ব্যবহৃত বাইক।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সীমান্তে জাল নোটসহ গ্রেফতার এক ব্যক্তি... ৫০০ ও ২০০ মিলিয়ে টাকার মোট অঙ্ক শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৭ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • মঙ্গলবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement