advertisement

Nadia News: শান্তিপুরের ২৪ বছরের ঐতিহ্যে হঠাৎ ধাক্কা, বন্ধ নাট্য উৎসব! তবে প্রতিকূলতার মাঝেও থেমে নেই সংস্কৃতির চর্চা

Last Updated:

Nadia News: ২৪ বছর ধরে শান্তিপুর সাংস্কৃতিক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে নাট্য সংস্থা ‘নাট্য-কো-জাগরি’। এ বছর সেই দীর্ঘদিনের ঐতিহ্যে সাময়িক বিরতি পড়েছে। তবে অনুষ্ঠান বন্ধ থাকলেও সংস্কৃতির কর্মকাণ্ডে ভাটা পড়েনি।

+
শান্তিপুরে

শান্তিপুরে চলছে সাংস্কৃতিক উৎসব

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: বাংলার নাট্যচর্চার অন্যতম পীঠস্থান শান্তিপুরে প্রতিবছরের মতো এ বছরও বিভিন্ন নাট্য সংস্থা নানা আয়োজনের মাধ্যমে সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়। গত ২৪ বছর ধরে শান্তিপুর সাংস্কৃতিক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে নাট্য সংস্থা ‘নাট্য-কো-জাগরি’। বিশেষত শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে সারা রাতব্যাপী নাট্যআয়োজন শহরের সংস্কৃতিপ্রেমীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা হিসেবে পরিচিত।
তবে এ বছর সেই দীর্ঘদিনের ঐতিহ্যে সাময়িক বিরতি পড়েছে। লাইব্রেরির সংস্কার কাজ চলার কারণে আয়োজকরা বাধ্য হয়েই এই অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও অন্যত্র অনুষ্ঠান করার সম্ভাবনা ছিল, তবুও আর্থিক সঙ্কটের কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
advertisement
advertisement
তবে অনুষ্ঠান বন্ধ থাকলেও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভাটা পড়েনি। সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মকে নাটকের সঙ্গে যুক্ত রাখতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ছোট ছোট ছেলে-মেয়েদের আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনের মাধ্যমে নাট্যচর্চার প্রতি আগ্রহ বাড়ানোর চেষ্টা করা হয়। পাশাপাশি সংস্থার মহড়াকক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শান্তিপুরবাসীকে আমন্ত্রণ জানানো হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে মানুষের মনে আনন্দ বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মনে করছেন উদ্যোক্তারা। সেই ভাবনা থেকেই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শহরজুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে আনন্দ ও ইতিবাচকতার বার্তা। সবমিলিয়ে, ঐতিহ্যগত অনুষ্ঠান স্থগিত থাকলেও শান্তিপুরে নাট্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখতে সংস্থার এই উদ্যোগ প্রশংসনীয়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: শান্তিপুরের ২৪ বছরের ঐতিহ্যে হঠাৎ ধাক্কা, বন্ধ নাট্য উৎসব! তবে প্রতিকূলতার মাঝেও থেমে নেই সংস্কৃতির চর্চা
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement