advertisement

BJP-র দু'বারের জেলা পরিষদ সদস্যার নাম বাদ পড়ল SIR-এ! ‘তৃণমূলের চক্রান্ত’, অভিযোগ নেত্রীর

Last Updated:

SIR-এর চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ পড়েছে বিজেপির দু'বারের জেলা পরিষদ সদস্যা হিরন্ময়ী সরকারের৷ বর্তমানে তিনি নদিয়া জেলা পরিষদের ২২ নম্বর আসনের বিজেপি সদস্যা। তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন তিনি, অভিযোগ অস্বীকার তৃণমূলের।

BJP-র দু'বারের জেলা পরিষদ সদস্যার নাম বাদ পড়ল SIR-এ! ‘তৃণমূলের চক্রান্ত’, অভিযোগ নেত্রীর
BJP-র দু'বারের জেলা পরিষদ সদস্যার নাম বাদ পড়ল SIR-এ! ‘তৃণমূলের চক্রান্ত’, অভিযোগ নেত্রীর
নদিয়া: SIR-এ চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ গেল বিজেপির দু’বারের জেলা পরিষদ সদস্যা হিরন্ময়ী সরকারের। তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন তিনি, অভিযোগ অস্বীকার তৃণমূলের।
জানা গিয়েছে কৃষ্ণনগর উত্তর বিধানসভার ভীমপুর পঞ্চায়েতের পাকুড়গাছির বাসিন্দা বিজেপি নেত্রী হিরন্ময়ী সরকার। ভীমপুর পঞ্চায়েতের ১৮২ নম্বর বুথের ভোটার তিনি। বর্তমানে তিনি নদিয়া জেলা পরিষদের ২২ নম্বর আসনের বিজেপি সদস্যা। গত ২০১৮ সালেও ২১ নম্বর আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে নদিয়া জেলা পরিষদের সদস্যা হয়েছিলেন।
advertisement
advertisement
গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই দেখা যায় তার নাম ডিলিট অর্থাৎ বাদ দেওয়া হয়েছে। এরপরই ক্ষোভ উগরে দেন তিনি। তার দাবি SIR ফর্ম পূরণ করার পর শুনানির নোটিশ পান তিনি। স্বামীর নামের ত্রুটির জন্য তাকে ডাকা হয় বলে দাবি তাঁর। এরপর তিনি সমস্ত নথি সহ শুনানিতে উপস্থিত হন, কিন্তু তা সত্বেও তার নাম বাদ দেওয়া হয়েছে।
advertisement
তার অভিযোগ, SIR এর সঙ্গে যুক্ত কর্মীরা তৃণমূলের দলদাস এবং যেহেতু তিনি দুবারের জেলা পরিষদের সদস্যা, সেই কারণেই তৃণমূল কারসাজি করে তার নাম বাদ দিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
advertisement
প্রসঙ্গত, প্রকাশিত তালিকা থেকে নাম বাদ পড়ল বিজেপির জলপাইগুড়ির যুব সভাপতি পলেন ঘোষ ও তার মায়েরও। তবে ঘটনায় বিষ্মিত নন পলেন। তাঁর স্বীকারোক্তি, যে সমস্ত তথ্য চেয়ে ছিল কমিশন তার সবটা জমা করতে না পারার জন্যই হয়তো নাম বাদ পড়েছে। একই সঙ্গে এস আই আর নিয়ে রাজনৈতিক প্রসঙ্গ টেনে পলেনের দাবি যারা এস আই আর নিয়ে বিজেপির কমিশনকে ব্যবহারের প্রশ্ন তুলছে তার নাম কাটা পড়ার ঘটনা প্রমান করে এই অভিযোগ সঠিক নয়।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
BJP-র দু'বারের জেলা পরিষদ সদস্যার নাম বাদ পড়ল SIR-এ! ‘তৃণমূলের চক্রান্ত’, অভিযোগ নেত্রীর
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement