advertisement

Murshidabad News: মুর্শিদাবাদের আবেগকে গুরুত্ব! বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে বিধানসভায় এল সংশোধনী বিল

Last Updated:

তৃণমূলের বিধায়করাও মহারাজার নাম বিশ্ববিদ্যালয়ের নামে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছিলেন। বহরমপুরে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের নিয়ে মিছিলও হয়েছিল।

News18
News18
মুর্শিদাবাদ: রাজার নামেই শিক্ষাপ্রতিষ্ঠান। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের আগে বসছে কৃষ্ণনাথের নাম, বিল পেশ হল বিধানসভায়। সপ্তদশ বিধানসভার অধিবেশনের শেষ দিনে গুরুত্বপূর্ণ সংশোধনী বিল আনা হল বিধানসভায়। ‘মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল, ২০২৬’-এর মাধ্যমে বর্তমান মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে ‘মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়, বহরমপুর’ করার প্রস্তাব নিয়ে এই বিল আনা হল। সরকারি সূত্রের মতে, জেলার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কৃষ্ণনাথ কলেজকে কেন্দ্র করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তৈরির শুরু থেকেই জেলার বড় অংশের মানুষ প্রতিবাদ জানিয়েছিলেন। যাঁর দান করা জমির উপর প্রতিষ্ঠান গড়ে ওঠে, সেই রাজার নাম বাদ পড়া নিয়ে জনমানসে ক্ষোভ তৈরি হয়।
advertisement
advertisement
শাসকদলের বিধায়করাও এই নিয়ে আবেদন জানিয়েছিলেন। বহরমপুরে প্রাক্তনীদের মিছিল হয়েছিল। জেলার ইতিহাস এবং ঐতিহ্যের অবমাননার অভিযোগকে কেন্দ্র করে আন্দোলনের দানা বাঁধতে শুরু করেছিল জেলার বিভিন্ন প্রান্তে। বিশ্ববিদ্যালয়ের নামে মহারাজা কৃষ্ণনাথ বাদ থাকায়।
মুর্শিদাবাদের আবেগ ধরতে এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত বহরমপুর কৃষ্ণনাথ কলেজ এর নামকরণ করা হয়েছিল মুর্শিদাবাদ কলেজ। যাতে মুর্শিদাবাদবাসী কিছু দুঃখিত হয়েছিল। আবেদন করেছিল।
advertisement
মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘২২ বছরের কম বয়সি একটি তরুণ তাঁর সম্পত্তি মুর্শিদাবাদের সমস্ত ছেলেমেয়েরা যাতে শিক্ষা নিতে পারে। ডঃ রেজায়ুল করিম এই প্রস্তাব দিয়েছিলেন। ১২৩ বছর পরে তাঁর নামে মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণ মর্যাদা দিয়ে নাম পরিবর্তনের প্রস্তাব আনলেন৷’’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: মুর্শিদাবাদের আবেগকে গুরুত্ব! বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে বিধানসভায় এল সংশোধনী বিল
Next Article
advertisement
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা, জেনে নিন
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা
  • ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড !

  • আবার কি ফিরবে শীত?

  • কতটা নামতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement