advertisement

Murshidabad News: শিবের মাথায় জল ঢালতে এসে হঠাৎ অসুস্থ! নাচতে নাচতে আকস্মিক মৃত্যু কিশোরীর, মুর্শিদাবাদে মর্মান্তিক ঘটনা

Last Updated:

Murshidabad News: শিবরাত্রির দিনে মুর্শিদাবাদে মর্মান্তিক ঘটনা। শিব মন্দিরের সামনে নাচতে নাচতে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক কিশোরী। আনন্দের আবহে নেমে এল শোকের ছায়া।

কিশোরীর মৃত্যুতে শোকের ছায়া
কিশোরীর মৃত্যুতে শোকের ছায়া
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডলঃ শিবরাত্রির আনন্দ এক নিমেষে হয়ে গেল ম্লান। মুর্শিদাবাদের রানীনগর থানার রাজাপুর পশ্চিম কলোনিতে শিবরাত্রির আনন্দ মুহূর্তে গভীর শোকে পরিণত হল। রবিবার শিবরাত্রি উপলক্ষে স্থানীয় শিব মন্দিরে জল ঢালতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হল ১৫ বছরের কিশোরী রিঙ্কু মন্ডলের।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে শিবরাত্রি উপলক্ষে পাড়ার শিব মন্দিরের সামনে অন্যান্যদের সঙ্গে নাচানাচি করছিল রিঙ্কু। জল ঢালার আগে উৎসবের আনন্দে মেতে উঠেছিল সে। হঠাৎই নাচের মাঝখানে মাটিতে লুটিয়ে পড়ে এই কিশোরী। প্রথমে উপস্থিত কেউ বিষয়টিকে গুরুতর বলে মনে না করলেও, কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
advertisement
আরও পড়ুনঃ ৭ দিন নিখোঁজ, শেষমেশ করুণ পরিণতি! কেতুগ্রামে চাঞ্চল্য, নিখোঁজের মৃত্যুর কারণ খুঁজছে
পরিস্থিতি বুঝতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত রিঙ্কুকে উদ্ধার করে নিকটবর্তী গোধনপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আকস্মিক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিবরাত্রির আনন্দঘন পরিবেশের মাঝেই নেমে আসে শোকের ছায়া। কান্নার রোল ওঠে গোটা গ্রাম সহ পরিবার জুড়ে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মুর্শিদাবাদ জেলার প্রখ্যাত চিকিৎসক ডাঃ সৌমিক দাস জানিয়েছেন, সারাদিন উপোস করে থাকা কিশোরীর অতিরিক্ত নৃত্যের কারণে হঠাৎ স্ট্রোক হয়ে যেতে পারে। তবে দেহ ময়নাতদন্তের পরেই বোঝা যাবে কীভাবে তাঁর মৃত্যু হল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: শিবের মাথায় জল ঢালতে এসে হঠাৎ অসুস্থ! নাচতে নাচতে আকস্মিক মৃত্যু কিশোরীর, মুর্শিদাবাদে মর্মান্তিক ঘটনা
Next Article
advertisement
Abhishek Manu Singhvi:  ২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
  • হলফনামায় সিঙ্ঘভি জানিয়েছেন, তাঁর নামে থাকা সম্পত্তির মোট বাজারমূল্য ২৫০০ কোটি টাকা৷ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সিঙ্ঘভিকে পুনরায় রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement