advertisement

Murshidabad News: মুখ্যমন্ত্রীর উদ্যোগে বড় উপহার! কাঠা কাঠা জমির পাট্টা পেলেন মুর্শিদাবাদের ৫৪ পরিবার, কপাল খুলল কাদের

Last Updated:

Murshidabad News: মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত হল মুর্শিদাবাদের ৫৪টি পরিবারের। সরকারি উদ্যোগে কাঠা কাঠা জমির পাট্টা তুলে দেওয়া হল তাঁদের হাতে। নদীভাঙনে সর্বস্ব হারিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন বহু পরিবার। কীভাবে বদলে গেল এই মানুষগুলোর ভাগ্য? জানুন

+
লালগোলায়

লালগোলায় ভাঙন কবলিতদের পাট্টার জমি বুঝিয়ে দেওয়া হচ্ছে 

মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: নদীভাঙনে সর্বস্ব হারিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন বহু পরিবার। ভিটেমাটি, চাষের জমি সবকিছুই গ্রাস করেছে ভাঙন। পদ্মা–গঙ্গার ভাঙনে দীর্ঘদিন ধরে ঘরবাড়ি হারিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা বহু পরিবার অবশেষে সরকারি জমির পাট্টা দেওয়া হয়েছিল। তারানগর এলাকার বিভিন্ন মৌজায় ক্ষতিগ্রস্ত মানুষের  পাট্টার  জায়গা বুঝিয়ে দেওয়া হয়। দু’শতক করে পাট্টা পেলেন ভাঙন কবলিতরা।
লালগোলা ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দেওয়ানসরাই গৌরীদাসপুর মৌজা–র মোট ২৬টি পরিবারের মধ্যে ২৩টি পরিবার পাট্টা দেওয়া হয়েছে।  এছাড়াও কাত্তিকপুর মৌজা এলাকায় ২১টি পরিবার পাট্টা পায়। কালমেঘা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালমেঘা মৌজার হোসনাবাদ এলাকায়  ২৮টি পরিবারকে পাট্টা হাতে দিয়ে জায়গা বুঝিয়ে দিয়েছেন। বছরের পর বছর নদীভাঙনের শিকার এই পরিবারগুলি ত্রিপল ও অস্থায়ী ঘরে বসবাস করছিলেন। পাট্টা হাতে পাওয়ার পর বহু মানুষের মুখে হাসি দেখা যায়। তাঁদের দাবি, এখন অন্তত স্থায়ীভাবে বসবাসের একটি নিরাপদ জায়গা পাওয়ার আশ্বাস মিলল।
advertisement
advertisement
এক পাট্টা প্রাপক বলেন, “নদী আমাদের সব নিয়ে গেছে। আজ সরকার জমির কাগজ দিয়েছে, মনে হচ্ছে আবার নতুন করে বাঁচার সুযোগ পেলাম।” আবার কেউ পাট্টা পেয়ে অসন্তুষ্ট। তারা বলেন তাদের নদীতে জায়গা দিয়েছে এই জায়গা বসবাসের উপযোগী নয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট ১৩৪টি পরিবারকে পাট্টা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম দফায় ৫৪টি পরিবারকে জমির প্রথমে পাট্টা দেওয়া হয়। পরে আরও বাকিদের দেওয়া হয়েছে পাট্টা। এখনও পর্যন্ত ১২৩টি পরিবার পাট্টা পেয়েছেন দু’শতক করে। পাট্টা পাওয়ার ফলে ওই পরিবারগুলি এবার বাংলার আবাস যোজনার আওতায় পাকা ঘর নির্মাণ করতে পারবেন। দীর্ঘদিনের উদ্বাস্তু জীবনের অবসান ঘটতে চলেছে বলেই মনে করছেন উপকৃত পরিবারগুলি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: মুখ্যমন্ত্রীর উদ্যোগে বড় উপহার! কাঠা কাঠা জমির পাট্টা পেলেন মুর্শিদাবাদের ৫৪ পরিবার, কপাল খুলল কাদের
Next Article
advertisement
West Bengal Job Alert: রোজ ৩ হাজার টাকা বেতন! জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরির সুযোগ, আজই আবেদন করুন
রোজ ৩ হাজার টাকা বেতন! জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরির সুযোগ, আজই আবেদন করুন
  • উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ।

  • এমবিবিএস পাশ, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

  • আগ্রহী প্রার্থীদের জেলা প্রশাসনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement