advertisement

Madhyamik Examination 2026: মাধ্যমিকে দু’টি পরীক্ষার পরেই নিভে গেল জীবন! বাইক দুর্ঘটনায় শেষ রক্ষা হল না

Last Updated:

Madhyamik Examination 2026: মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে মাত্র দু’টি পরীক্ষা দেওয়ার পরেই আর পরীক্ষার খাতায় কলম চালানো হলো না কেতাবুল শেখের। মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারাল এই মাধ্যমিক পরীক্ষার্থী।

পথ দুর্ঘটনায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর
পথ দুর্ঘটনায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে মাত্র দু’টি পরীক্ষা দেওয়ার পরেই আর পরীক্ষার খাতায় কলম চালানো হলো না কেতাবুল শেখের। মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারাল এই মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে গত ৫ই ফেব্রুয়ারি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খিদিরপুর এলাকায়। অবশেষে চিকিৎসা চলার পর মৃত্যু হল মাধ্যমিক পরীক্ষার্থীর।
আরও পড়ুনঃ  পুলিশ আধিকারিকের সই জাল করে ভুয়ো ভেরিফিকেশন, কাঁথিতে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার
পুলিশ জানিয়েছে, মৃত কেতাবুল শেখ বারুইপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তাঁর মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছিল জিতারপুর হাই স্কুলে। বাড়ি খিদিরপুর চুয়াডাঙ্গা এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, গত ৫ই ফেব্রুয়ারি রাতে কেতাবুল শেখ তার দুই বন্ধুর সঙ্গে বাইক করে বাজার থেকে বাড়ি ফিরছিল। খিদিরপুর এলাকার একটি পুকুরের ধারে হঠাৎ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা পুকুরে উল্টে যায়।
advertisement
advertisement
দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় প্রথমে বহড়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কেতাবুল শেখের অবস্থার অবনতি হলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে কলকাতার একটি হাসপাতালে রেফার করা হয়। দীর্ঘ চিকিৎসার পরও শেষ পর্যন্ত আজ তাঁর মৃত্যু হয়। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবার। কান্নায় ভেঙে পড়েছে স্বজনেরা। অকালেই ঝরে যাওয়া এক তরতাজা প্রাণ ঘিরে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। দেহ ফিরে আসতেই কান্নার রোল নেমে এসেছে গোটা পরিবার-সহ গ্রাম জুড়ে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Madhyamik Examination 2026: মাধ্যমিকে দু’টি পরীক্ষার পরেই নিভে গেল জীবন! বাইক দুর্ঘটনায় শেষ রক্ষা হল না
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement