advertisement

Murshidabad News: রেলের উন্নয়নমূলক কাজের জের! জিয়াগঞ্জে কলোনি উচ্ছেদের নোটিশ, ভিটেমাটি হারানোর আশঙ্কায় বহু পরিবার

Last Updated:

Murshidabad News: মুর্শিদাবাদের জিয়াগঞ্জে রেল কলোনি উচ্ছেদের নোটিশ ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। দীর্ঘদিনের বসতি ছেড়ে কোথায় যাবেন, সেই চিন্তায় ঘুম উড়েছে কয়েকশ পরিবারের। পুনর্বাসনের দাবি স্থানীয়দের।

+
জিয়াগঞ্জ

জিয়াগঞ্জ রেল কলোনির জায়গা উচ্ছেদ 

মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ এলাকায় রেল কলোনি উচ্ছেদের নোটিশ ঘিরে চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। জিয়াগঞ্জ এক নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন রেল কলোনির বাসিন্দাদের উদ্দেশ্যে সম্প্রতি উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বহু পরিবার এই রেল কলোনিতে বসবাস করে আসছেন। হঠাৎ করে উচ্ছেদের নোটিশ জারি হওয়ায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েছেন তারা। বাসিন্দাদের দাবি, অনেকেই বহু বছর ধরে এখানে বসবাস করছেন এবং হঠাৎ করে কোথায় যাবেন তা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন।
এলাকাবাসীরা জানান, প্রশাসনের পক্ষ থেকে যদি উচ্ছেদ করতেই হয়, তবে আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। না হলে অসংখ্য পরিবার সমস্যায় পড়বে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
advertisement
advertisement
অন্যদিকে রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রেলের জমি দখলমুক্ত করা এবং উন্নয়নমূলক কাজের স্বার্থেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। তবে বিষয়টি নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। এখন সকলের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এই বিষয়ে এলাকাবাসীরা জানান, রাজনৈতিক দিক থেকে কোনই আর্থিক সহযোগিতা তারা পান নি এবং অসহায়দের পাশে এসে কেউ দাঁড়ায়নি, এমনই বার্তা জানান এলাকার স্থানীয় মানুষেরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: রেলের উন্নয়নমূলক কাজের জের! জিয়াগঞ্জে কলোনি উচ্ছেদের নোটিশ, ভিটেমাটি হারানোর আশঙ্কায় বহু পরিবার
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement