advertisement

হুমায়ুন কবীরকে Y+ নিরাপত্তা দিল কেন্দ্র, মোতায়েন ১২ জনের কেন্দ্রীয় বাহিনী! ভোটের আগে মুর্শিদাবাদে জোর জল্পনা

Last Updated:

নিরাপত্তাহীনতার কথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখেছিলেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক৷

Rapid Read
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘেরাটোপে হুমায়ুন কবীর৷
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘেরাটোপে হুমায়ুন কবীর৷
বিধানসভা নির্বাচনের আগে জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরকে ওয়াই প্লাস নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার৷ ভরতপুরের বিধায়কের আবেদনে সাড়া দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে মুর্শিদাবাদের রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে৷
তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দল জনতা উন্নয়ন পার্টি তৈরি করেছেন হুমায়ুন কবীর৷ আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের বহু আসনেই তাঁর দলের প্রার্থীরা লড়বেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক৷ গোটা রাজ্যে না হলেও মুর্শিদাবাদের কয়েকটি আসনে অন্তত ভোটা কাটাকাটির অঙ্কে হুমায়ুন বড় ফ্যাক্টর হতে পারেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷
advertisement
advertisement
তৃণমূল ছাড়ার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন ভরতপুরের বিধায়ক৷ নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠিও দিয়েছিলেন তিনি৷ হুমায়ুনের সেই আবেদনেই সাড়া দিল কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে হুমায়ুন কবীরকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ার কথা জানানো হয়েছে৷ সেই মতো বুধবার দুপুরেই হুমায়ুন কবীরের রেজিনগরের বাড়িতে এসে পৌঁছয় ১২ জনের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের একটি দল৷
advertisement
ঘটনাচক্রে গত সোমবারই রাজ্যে এসে মথুরাপুরের সভা থেকে হুমায়ুন কবীরের প্রসঙ্গ তুলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ হুমায়ুন আর তৃণমূল একই কয়েনের এ পিঠ ও পিঠ বলেও কটাক্ষ করেন তিনি৷ অমিত শাহ এই কটাক্ষ করলেও তার ৪৮ ঘণ্টার মধ্যেই হুমায়ুনের নিরাপত্তার ব্যবস্থা করল তাঁরই অধীনে থাকা স্বরাষ্ট্র মন্ত্রক৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
হুমায়ুন কবীরকে Y+ নিরাপত্তা দিল কেন্দ্র, মোতায়েন ১২ জনের কেন্দ্রীয় বাহিনী! ভোটের আগে মুর্শিদাবাদে জোর জল্পনা
Next Article
advertisement
Election Commission Of India: ভোটের আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, রাজনৈতিক দলগুলিকে দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে প্রচারের সুযোগ
ভোটের আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, রাজনৈতিক দলগুলিকে দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে প্রচারের সুযোগ
  • রাজনৈতিক দলগুলিকে দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে প্রচারের সুযোগ

  • নামূল্যে প্রচারের জন্য ডিজিটাল ভাউচার দেওয়া হয়েছে

  • প্রতিটি দলকে প্রায় ৪৫ মিনিট বিনামূল্যে সম্প্রচারের সুযোগ দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement