advertisement

Uluberia Accident: স্বামী ও দুই সন্তানের মৃত্যু, আশঙ্কাজনক স্ত্রী! জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরিবার, শিউরে উঠল উলুবেড়িয়া

Last Updated:

মোটরসাইকেলে করে ওই পরিবারটি হাওড়ার বাগনানের দিকে ফিরছিল৷ সেই সময়ই একটি ছোট গাড়ি মোটরসাইকেলটিকে রাস্তার বাঁদিকে চেপে দেয়৷

উলুবেড়িয়ায় দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল৷
উলুবেড়িয়ায় দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল৷
সন্তু মালিক, উলুবেড়িয়া: ব্যস্ত জাতীয় সড়কের উপর দিয়ে মোটরসাইকেলে চার জন মিলে ঝুঁকির যাত্রা৷ ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল হাওড়ার উলুবেড়িয়া৷ মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হল স্বামী এবং দুই সন্তানের৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্ত্রী৷
বুধবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কের উপরে উলুবেড়িয়া চেকপোস্টের কাছে৷ জানা গিয়েছে, দুই ছেলেমেয়েকে নিয়ে ওই মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন এক দম্পতি৷ মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই মোটরসাইকেল চালক এবং তাঁর ৭ বছরের ছেলে ও ৪ বছরের মেয়ের৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে করে ওই পরিবারটি হাওড়ার বাগনানের দিকে ফিরছিল৷ সেই সময়ই একটি ছোট গাড়ি মোটরসাইকেলটিকে রাস্তার বাঁদিকে চেপে দেয়৷ যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে গিয়ে ওই মোটরসাইকেলটি ধাক্কা মারে৷
advertisement
advertisement
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দা এবং কর্তব্যরত পুলিশকর্মীরা এসে মোটরসাইকেল আরোহী চারজনকে উদ্ধার করে উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়৷ সেখানেই মোটরসাইকেল চালক এবং তাঁর দুই সন্তানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোটরসাইকেলে থাকা মহিলা যাত্রী৷
পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন শেখ সিরাজ (৩৫), তাঁর ছেলে শেখ হিরাজ (৭) এবং সঞ্জনা খাতুন (৪)৷ তাঁরা প্রত্যেকেই হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা৷
advertisement
ঘটনাস্থল থেকেই দুটি গাড়িকে আটক করেছে পুলিশ৷ একটি গাড়ির চালককেও আটক করা হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Uluberia Accident: স্বামী ও দুই সন্তানের মৃত্যু, আশঙ্কাজনক স্ত্রী! জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরিবার, শিউরে উঠল উলুবেড়িয়া
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা? কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী!
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা? কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী!
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement