advertisement

Online Game Addiction: অনলাইন গেমের সর্বনাশা নেশা! বাদুড়িয়ায় বাড়ি থেকে ৯ লক্ষ টাকার গয়না চুরি করে ৪ হাজারে বেচল নাবালক

Last Updated:

ছেলে যে বাড়ির গয়না সরিয়ে নিয়েছে, প্রথমে টের পাননি নাবালকের বাবা-মা৷

গয়না হাতিয়ে নেওয়ার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
গয়না হাতিয়ে নেওয়ার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
অনুপম সাহা, বাদুড়িয়া: অনলাইনে গেম খেলার টাকায় টান৷ আর সেই টাকা জোগাড়ের তাগিদেই বাড়ি থেকে ৯ লক্ষ টাকার গয়না চুরি করে ৪ লক্ষ হাজার টাকায় বিক্রি করে দিল নাবালক৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগণার বাদুড়িয়ায়৷ এই ঘটনায় দু জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
জানা গিয়েছে, অষ্টম শ্রেণির পড়ুয়া ওই নাবালক বাদুড়িয়ার পান্তাপাড়ার বাসিন্দা৷ বেশ কিছু দিন ধরেই অনলাইনে গেম খেলার নেশায় আসক্ত হয়ে পড়েছিল সে৷ সেই গেম খেলার জন্যই টাকার দরকার হয় ওই নাবালকের৷
শেষ পর্যন্ত সেই গেম খেলার টাকা জোগাড় করতে গিয়ে শেষ পর্যন্ত কয়েকদিন আগে বাবা-মায়ের অজান্তে বাড়িতে রাখা গয়না সরিয়ে নেয় ওই নাবালক৷ ওই নাবালকের বাবা-মায়ের দাবি অনুযায়ী, প্রায় ৯ লক্ষ টাকার গয়না সরিয়ে নেয় ছেলে৷ এর পর সেই গয়না অর্জুন মল্লিক এবং মনোজিৎ দাস নামে দু জন যুবকের হাতে তুলে দেয় ওই নাবালক৷
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, অনলাইনে গেম খেলার সূত্রেই ওই নাবালকের সঙ্গে পরিচয় হয়েছিল অভিযুক্ত অর্জুন এবং মনোজিতের সঙ্গে পরিচয় হয়েছিল ওই নাবালকের৷ অভিযোগ, নাবালকের থেকে ৯ লক্ষ টাকার গয়না নিয়ে তার বিনিময়ে তাকে মাত্র ৪ হাজার টাকা দেয় ওই দুই যুবক৷
প্রথমে গয়না খোয়া যাওয়ার বিষয়টি টের পাননি নাবালকের বাবা-মা৷ গত ৭ ফেব্রুয়ারি বিষয়টি নজরে আসে তাঁদের৷ ছেলেকে এ নিয়ে চেপে ধরতেই গয়না বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করে নেয় ওই নাবালক৷ এর পরই বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করে নাবালকের পরিবার৷ অভিযোগের ভিত্তিতে অর্জুন মল্লিক এবং মনোজিৎ দাস নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ খোয়া যাওয়া গয়নাও উদ্ধার করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Online Game Addiction: অনলাইন গেমের সর্বনাশা নেশা! বাদুড়িয়ায় বাড়ি থেকে ৯ লক্ষ টাকার গয়না চুরি করে ৪ হাজারে বেচল নাবালক
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement