Second Hand Cars : সোশ্যাল মিডিয়ায় কম দামে সেকেন্ড হ্যান্ড গাড়ি, অনেকেই কেনার কথা ভাবেন! কোন বিপদ লুকিয়ে থাকে জেনে নিন
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Suman Majumder
Last Updated:
Second Hand Car : অনেকেই এখনও সোশ্যাল মিডিয়ায় কম দামে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার কথা ভাবছেন! তবে সবার আগে বড় বিপদের কথাও জেনে নিন।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায় : সোশ্যাল মিডিয়ায় কম দামে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার কথা ভাবছেন! তার আগে একবার জেনে নিন, না হলে বড় বিপদে পড়তে হতে পারে আপনাকেও।
বারাসাত জেলা পুলিশের তৎপরতায় এমনই ফেসবুকে ভুয়ো গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার চক্রের পর্দাফাঁস হল। অভিযোগ পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ৬ অভিযুক্তকে গ্রেফতার করল। উদ্ধার হল প্রতারণা করে নেওয়া টাকার বড় অংশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার সুলিতলার বাসিন্দা নেটাজুল শেখ ফেসবুকে একটি বোলেরো গাড়ি বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে তাঁকে উত্তর ২৪ পরগনার নীলগঞ্জ বাজারে এসে দেখা করতে বলা হয়।
advertisement
advertisement
সেই মতো এক বন্ধুকে সঙ্গে নিয়ে নীলগঞ্জ বাজারে পৌঁছন ওই ক্রেতা। সেখানে কয়েকজন ব্যক্তি নিজেদের গাড়ির মালিক পরিচয় দিয়ে একটি বাড়িতে নিয়ে যান এবং গাড়ি হস্তান্তরের আশ্বাস দিয়ে অভিযোগকারীর কাছ থেকে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা নেন। পরে গাড়ি আনতে যাচ্ছেন বলে জানিয়ে অভিযুক্তরা চম্পট দেয়।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে এরপর ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই দ্রুত তদন্তে নামে পুলিশ। ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন সাহাদত মণ্ডল ওরফে বাবু (৩৮), নেমাতুল্লা খান ওরফে কালু (৪২), সুজিত বিশ্বাস ওরফে অঞ্জু বিশ্বাস (৫৩), বাবু বিশ্বাস ওরফে বিদ্যুৎ বিশ্বাস (৪৭), এই সকল ব্যক্তির বাড়ি দত্তপুকুর থানায় এলাকায়।
advertisement
পরে তাদের জিজ্ঞাসাবাদ করে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার মধ্যে সলমন (৩৬), অশোকনগর থানার খোশদেলপুরের বাসিন্দা ও মাসাদুর রহমান (৩১), দত্তপুকুর থানার বাগপুল মাঝেরপাড়ার বাসিন্দা। এখন পর্যন্ত অভিযুক্তদের কাছ থেকে প্রায় ২ লক্ষ ১৫ হাজার টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন- জমি নেই? কুছ পরোয়া নেহি! কৃষক বন্ধু প্রকল্পে ৪০০০ টাকা পেতে শীঘ্রই করুন এই কাজ
একইসঙ্গে এই চক্র রাজ্যের অন্য জেলায় এই ধরনের প্রতারণায় জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সোশ্যাল মিডিয়ায় আকর্ষণীয় গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের ফাঁদে ফেলে এই চক্র প্রতারণা চালাত। পুলিশের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে অনলাইনে উচ্চমূল্যের পণ্য কেনাবেচার ক্ষেত্রে বিক্রেতার পরিচয় যাচাই করা, যথাযথ নথিপত্র ছাড়া নগদ লেনদেন এড়ানো এবং সন্দেহজনক কিছু নজরে আসলে নিকটবর্তী থানায় যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 23, 2026 6:33 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Second Hand Cars : সোশ্যাল মিডিয়ায় কম দামে সেকেন্ড হ্যান্ড গাড়ি, অনেকেই কেনার কথা ভাবেন! কোন বিপদ লুকিয়ে থাকে জেনে নিন










