advertisement

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

Last Updated:

নদিয়ার রানাঘাট শহর সংলগ্ন জগপুর রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। শুক্রবার দুপুরে আনুলিয়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
রঞ্জিত সরকার, নদিয়া, রানাঘাট: নদিয়ার রানাঘাট শহর সংলগ্ন জগপুর রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। শুক্রবার দুপুরে আনুলিয়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
মৃতের নাম চন্দ্রনাথ বর্মন (৬৫), বাড়ি রানাঘাট থানার লোকনাথ নগরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইকেল নিয়ে রানাঘাটের দিকে যাওয়ার সময় পায়রাডাঙার দিক থেকে আসা একটি লরি তাঁকে ওভারটেক করার চেষ্টা করে। সেই সময় ধাক্কা লেগে তিনি রাস্তায় পড়ে যান এবং লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
ঘটনার পর পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে। জানা গিয়েছে, এফসিআই-এর চাল বোঝাই ওই লরিটি গোডাউন থেকে রানাঘাটের দিকে যাচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement