advertisement

Jalpaiguri News: ওৎ পেতে ছিল পুলিশ, ট্রেন থেকে নামতেই ঘিরে ধরল যুবককে! রবিবার দুপুরে জলপাইগুড়ি রোড স্টেশনে টান টান নাটক

Last Updated:

শেষ পর্যন্ত উত্তম দাস নামে ওই যুবক এ দিন জলপাইগুড়ি রোড স্টেশনে নামতেই তাকে প্রথমে আটক করে পুলিশ৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
অনেক দিন ধরেই তক্কে তক্কে ছিল পুলিশ৷ সাদা পোশাকে মাদক পাচারকারীর উপরে নজরও রাখছিলেন পুলিশকর্মীরা৷ শেষ পর্যন্ত রবিবার দুপুরে সেই মাদক পাচারকারীকে হাতেনাতে ধরলেন পুলিশকর্মীরা৷
রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো নাটকীয় পরিস্থিতি তৈরি হয় জলপাইগুড়ি রোড স্টেশনে৷ উত্তম দে নামে ওই মাদক পাচারকারীকে ব্রাউন সুগার সমেত গ্রেফতার করে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়ির রানিনগরের চ্যাওড়াপাডা়র বাসিন্দা উত্তম দাস নামে ওই যুবক অনেক দিন ধরে এলাকায় মাদকের কারবার চালাচ্ছিল বলে খবর পায় পুলিশ৷ অভিযোগ সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ সাদা পোশাকে ওই যুবকের উপরে নজরদারি চালাতে শুরু করে৷ এর পরই পুলিশ নিশ্চিত হয়, ওই যুবক সত্যিই এলাকায় মাদক বিক্রি করছে৷
advertisement
advertisement
খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে, মালদহ থেকে ওই যুবক মাদক নিয়ে এসে জলপাইগুড়িতে বিক্রি করছিল৷ পুলিশের কাছে খবর ছিল, রবিবার দুপুরে ফের একবার মালদহ থেকে মাদক নিয়ে ওই যুবক জলপাইগুড়িতে ফিরবে৷ সেই মতো আগে থেকেই জলপাইগুড়ি রোড স্টেশনে ওৎ পেতে ছিলেন পুলিশকর্মীরা৷
শেষ পর্যন্ত উত্তম দাস নামে ওই যুবক এ দিন জলপাইগুড়ি রোড স্টেশনে নামতেই তাকে প্রথমে আটক করে পুলিশ৷ তল্লাশি চালিয়ে ওই যুবকের কাছ থেকে ১০১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়৷ পুলিশ সূত্রে খবর, ওই মাদকের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা৷ এর পরেই ওই যুবককে গ্রেফতার করা হয়৷ এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত তা জানতে ওই যুবককে জেরা করছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: ওৎ পেতে ছিল পুলিশ, ট্রেন থেকে নামতেই ঘিরে ধরল যুবককে! রবিবার দুপুরে জলপাইগুড়ি রোড স্টেশনে টান টান নাটক
Next Article
advertisement
ভারতের ‘লাইফলাইন’-এ বিপদ ! আমেরিকা কি পিঠে ছুরি মেরেছে? ট্রাম্পের মোহ বিশ্ব অর্থনীতিকে হরমুজ প্রণালীতে আটকে ফেলেছে
ভারতের ‘লাইফলাইন’-এ বিপদ ! আমেরিকা কি পিঠে ছুরি মেরেছে? ট্রাম্পের মোহ বিশ্ব অর্থনীতিকে হরমুজ প্রণালীতে আটকে ফেলেছে
  • ভারতের ‘লাইফলাইন’-এ বিপদ !

  • আমেরিকা কি পিঠে ছুরি মেরেছে?

  • ট্রাম্পের মোহ বিশ্ব অর্থনীতিকে হরমুজ প্রণালীতে আটকে ফেলেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement