advertisement

Mamata Bandopadhyay: ' আনন্দপুরে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ' সিঙ্গুরের সভামঞ্চ থেকে ঘোষণা মমতার

Last Updated:

সিঙ্গুরের সভা থেকে আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ,পরিবারের একজন সদস্যকে সিভিকে চাকরি দেবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata Bandopadhyay
Mamata Bandopadhyay
সিঙ্গুর: সিঙ্গুরের সভা থেকে আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ,পরিবারের একজন সদস্যকে সিভিকে চাকরি দেবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর। সভামঞ্চ থেকে তিনি বলেন, ” আমি ববিকে পাঠাই, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। মোমো কোম্পানি ও ডেকরেটর্স কোম্পানি ৫ লক্ষ টাকা করে দিচ্ছে। পুলিশকে বলেছি, মৃতদের পরিবারের একজনকে সিভিকে চাকরি দেওয়ার জন্য।”
আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃত এবং নিখোঁজদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনের পর এ কথা জানিয়েছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে সাহায্য করা হবে।
বুধবার সিঙ্গুরের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন , ” সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। ২০০৬-২০০৮ এখানে কাটিয়েছি। রাস্তায় কাটিয়েছি। বাড়ি থেকে কেউ মুড়ি, নারকেল নাড়ু, সবজি নিয়ে এসেছে, যারা ওখানে ধরনা দিত, তাঁদের জন্য। ২৬ দিন অনশন করেছি সিঙ্গুরের জন্য। যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, আমি তাঁদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের প্রেরণা।”
advertisement
advertisement
মমতার সংযোজন, ” এই সিঙ্গুরে আজও মানুষ টাকা পায়। যারা জমি হারিয়েছিল…। খাদ্যসাথী পায়। ট্রমা কেয়ার সেন্টার হয়েছে। এখানে অ্যাগ্রো ইন্ড্রাস্ট্রি পার্ক করছে। ২৮ প্লটের মধ্যে ২৫ প্লট কাজ হয়ে গিয়েছে। এছাড়া ওয়্যার হাউজ হচ্ছে। সেখানেও কর্মসংস্থান হবে হাজার হাজার।” তিনি আরও বলেন, ”গণতান্ত্রিক উপায়ে কেউ না কেউ বিরোধী থাকবে। সেটাই গণতন্ত্র। পছন্দ না হলেও। তা বলে এজেন্সি দেখাবেন। আমি এমনিতে চুপ থাকি। কিন্তু আমাকে রাগালে আমি টর্নেডো, কালবৈশাখী হয়ে যাই। আম গাছে আমড়া হয় না। বাংলা ভাষায় কথা বললে মারবেন আর বাংলা দখল করবেন?”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Bandopadhyay: ' আনন্দপুরে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ' সিঙ্গুরের সভামঞ্চ থেকে ঘোষণা মমতার
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement