advertisement

Malda News: চাষ জমিতে কাজ করার সময় প্রেম! ভয়ঙ্কর ঘটনায় সব শেষ চাষির! গ্রেফতার প্রেমিকা

Last Updated:

Malda News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সেতাবুল শেখ (৪৮)। পেশায় তিনি একজন চাষি ছিলেন। তাঁর চার সন্তান রয়েছে।

 সেতাবুল শেখ
 সেতাবুল শেখ
মালদহ,‌ জিএম মোমিন: সম্পর্কের টানাপোড়ন ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এক ব্যক্তিকে ফোন করে ডেকে এনে খুন করার অভিযোগ। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত মহিলা সহ তিনজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া থানার ভাদো বাগান বাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সেতাবুল শেখ (৪৮)। পেশায় তিনি একজন চাষি ছিলেন। তাঁর চার সন্তান রয়েছে।
মৃতের এক আত্মীয় মহিবুল হক জানান, “প্রতিবেশী এক মহিলা দীর্ঘদিন ধরে সেতাবুল শেখের জমিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। সেই সূত্রেই দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে ওই সম্পর্কের মধ্যে টানাপোড়ন তৈরি হয়। পাশাপাশি টাকা-পয়সা সংক্রান্ত লেনদেন নিয়েও দু’পক্ষের মধ্যে বিবাদ চলছিল। সেই বিরোধের জেরেই গতকাল রাত আনুমানিক ৮টা ২৮ মিনিট নাগাদ অভিযুক্ত মহিলা ফোন করে সেতাবুল শেখকে বাড়ির বাইরে ডেকে খুন করে।”
advertisement
অভিযোগ, এরপর রাত প্রায় ৯টা ১০ মিনিট নাগাদ সেতাবুল শেখের বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি বাগানের মধ্যে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়ে রতুয়া থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত ওই মহিলা এবং স্বপন মণ্ডল ও সাগর মণ্ডল নামে আরও দুই যুবককে গ্রেফতার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, পূর্বপরিকল্পিতভাবেই এই খুনের ঘটনা ঘটান হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ ও পেছনের উদ্দেশ্য জানার চেষ্টা চলছে। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: চাষ জমিতে কাজ করার সময় প্রেম! ভয়ঙ্কর ঘটনায় সব শেষ চাষির! গ্রেফতার প্রেমিকা
Next Article
advertisement
Election Commissioner of India: সোমবার একগুচ্ছ SIR নির্দেশ, আর মঙ্গলেই দিনভর বৈঠক! দিল্লি যাচ্ছেন সিইও মনোজ আগরওয়াল
সোমবার একগুচ্ছ SIR নির্দেশ, আর মঙ্গলেই দিনভর বৈঠক! দিল্লি যাচ্ছেন সিইও মনোজ আগরওয়াল
  • সোমবার এসআইআর মামলায় একগুচ্ছ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

  • কমিশনের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের সিইও

  • এসআইআর ও ভোট নিয়ে বিশেষ বৈঠকে মনোজ আগরওয়াল.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement