advertisement

Malda News: জনবহুল বাজারে তাজা বোমা উদ্ধার! বিস্ফোরণের আগেই নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা

Last Updated:

Malda News: মালদহের জনবহুল বাজার এলাকায় বোমা উদ্ধার। একটি পরিত্যক্ত ব্যাগ থেকে ১০টি তাজা বোমা উদ্ধার হয়েছে। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মালদহে বোমা উদ্ধার
মালদহে বোমা উদ্ধার
মালদহ, জিএম মোমিনঃ পরিত্যক্ত নয়, জনবহুল বাজার এলাকায় এবার তাজা বোমা উদ্ধার। এদিন জনবহুল বাজারের অফিস ঘর থেকে ১০টি তাজা বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনা ঘিরে মালদহের কালিয়াচক এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মালদহের কালিয়াচক থানার কালিয়াচক ১ গ্রাম পঞ্চায়েতের মডেল বাজার এলাকায় অবস্থিত বাজার কমিটির একটি অফিস ঘরে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান স্থানীয়রা। ব্যাগ দেখে সন্দেহ হলে তাঁরা কালিয়াচক থানায় খবর দেন।
আরও পড়ুনঃ মাকে কটুক্তির প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত মেয়ে! মারধর-শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, গ্রেফতার আবাসনের নিরাপত্তারক্ষীর ছেলে
এরপর কালিয়াচক থানার পুলিশ বম্ব স্কোয়াড টিম ও দমকল বাহিনীকে সঙ্গে করে ঘটনাস্থলে পৌঁছয়। পরিত্যক্ত ব্যাগ তল্লাশিতে উদ্ধার হয় ১০টি তাজা বোমা। স্থানীয় এক গ্রাম পঞ্চায়েত সদস্য মুক্তার শেখ জানান, “জনবহুল এলাকা থাকলেও বাজার কমিটির সেই অফিস ঘরটি পরিত্যক্ত অবস্থায় ফাঁকা পড়ে ছিল। কেউ বা কারা ফাঁকা ঘরের সুযোগে ব্যাগভর্তি বোমাগুলি রেখে গিয়েছে। এই বিষয়ে পুলিশে খবর দেওয়া হলে বম্ব স্কোয়াড টিম, দমকলবাহিনী এবং পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জনবহুল এলাকায় এহেন ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই বোমাগুলি উদ্ধারের পর অন্যত্র ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড টিম। একইসঙ্গে পরিত্যক্ত অবস্থায় বোমা মজুদ করার আসল রহস্য জানতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: জনবহুল বাজারে তাজা বোমা উদ্ধার! বিস্ফোরণের আগেই নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা
Next Article
advertisement
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের
  • ‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’

  • ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের

  • ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement