advertisement

Krishnanagar Eye Donation Update: কৃষ্ণনগরের রাবেয়া বিবির কর্নিয়া পেলেন দু জন দৃষ্টিহীন, মায়ের চোখ দান করে এখনও জেলে ছেলে!

Last Updated:

যে আমিরচাঁদ শেখকে পুলিশ মায়ের কর্নিয়া চুরির অভিযোগে গ্রেফতার করে রেখেছে, তাঁকে উদ্দেশ্য করেই ওই শংসাপত্র জারি করেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের আই ব্যাঙ্ক৷

রাবেয়া বিবির কর্নিয়া দান করে জেলে ছেলে আমিরচাঁদ শেখ৷ (মাঝখানে) মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের দেওয়া শংসাপত্র৷
রাবেয়া বিবির কর্নিয়া দান করে জেলে ছেলে আমিরচাঁদ শেখ৷ (মাঝখানে) মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের দেওয়া শংসাপত্র৷
সমীর রুদ্র, কৃষ্ণনগর: মায়ের কর্নিয়া চুরির অভিযোগে ছেলে সহ পরিবারের পাঁচজনকে গ্রেফতার করে জেল বন্দি করে রেখেছে পুলিশ৷ অথচ সেই কর্নিয়াই সরকারি মেডিক্যাল কলেজে দু জন দৃষ্টিহীন মানুষের চোখে প্রতিস্থাপিত করা হল৷ তার পরেও অবশ্য জেল থেকে মুক্তি পাননি মায়ের কর্নিয়া চুরির অভিযোগে ধৃত পেশায় শিক্ষক কৃষ্ণনগরের সমাজকর্মী আমির চাঁদ শেখ এবং তাঁর পরিবারের সদস্যরা৷ আগামিকাল ফের তাঁদের আদালতে পেশ করবে পুলিশ৷
জানা গিয়েছে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আমির চাঁদ শেখের মা রাবেয়া বিবির দুটি কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে দু জন দৃষ্টিহীন মানুষের চোখে৷ হাসপাতালের শংসাপত্রে চক্ষুদানের জন্য মৃত রাবেয়া বিবি এবং তাঁর পরিবারের সদস্যদের ভূমিকার প্রশংসাও করা হয়েছে৷
গত রবিবার মৃত্যু হয়েছিল কৃষ্ণনগরের কোতওয়ালি থানা এলাকার কালিরহাটের বাসিন্দা রাবেয়া বিবি নামে ওই বৃদ্ধার৷ ২০২৪ সালে চক্ষুদানের অঙ্গীকার করেছিলেন তিনি৷ মায়ের মৃত্যুর পর রাবেয়া বিবির ছেলে পেশায় শিক্ষক এবং সমাজকর্মী আমিরচাঁদ শেখের থেকে খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে রাবেয়া বিবির কর্নিয়া সংগ্রহ করেন৷ কিন্তু বৃদ্ধার শেষকৃত্যের সময় বাধা দেন গ্রামবাসীরা৷ তাঁদের অভিযোগ, বৃদ্ধার চোখ চুরি করেছেন ছেলে আমিরচাঁদ৷ এই অভিযোগের ভিত্তিতে আমিরচাঁদ সহ পরিবারের পাঁচ সদস্যকে গ্রেফতার করে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ৷
advertisement
advertisement
এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহল থেকে পুলিশের ভূমিকার সমালোচনা শুরু হয়৷ মৃত রাবেয়া বিবির কর্নিয়া সত্যিই দু জন দৃষ্টিহীন মানুষের চোখে প্রতিস্থাপিত হওয়ার পর পুলিশের তদন্ত পদ্ধতি নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল৷
ঘটনা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হওয়ায় পুলিশের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, চক্ষুদানের অঙ্গীকারপত্র সহ প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি আমিরচাঁদ শেখ৷ চক্ষুদানের জন্য রাবেয়া বিবির পরিবারের সব সদস্যদের মতামতও নেওয়া হয়নি বলে দাবি পুলিশের৷ আগামিকাল, বৃহস্পতিবার ফের আমিরচাঁদ শেখ সহ পরিবারের ধৃত সদস্যদের আদালতে পেশ করবে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Krishnanagar Eye Donation Update: কৃষ্ণনগরের রাবেয়া বিবির কর্নিয়া পেলেন দু জন দৃষ্টিহীন, মায়ের চোখ দান করে এখনও জেলে ছেলে!
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement