advertisement

Sayan Banerjee CPIM: 'আমাকে ফোন করেছিল!' প্রতীক উর-কে নিয়ে জল্পনার মধ্যেই বিস্ফোরক তরুণ CPIM নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়! কাস্তে হাতুড়ি ছেড়ে এবার কোন শিবিরে?

Last Updated:

Sayan Banerjee CPIM: তরুণ সিপিআইএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় দাবি ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়। কী এমন দাবি করেছেন তরুণ বাম নেতা?

এবার কি দল ছাড়বেন সায়ন বন্দ্যোপাধ্যায়ও?
এবার কি দল ছাড়বেন সায়ন বন্দ্যোপাধ্যায়ও?
কলকাতা: আগামী বিধানসভা নির্বাচনে না কি তৃণমূলের প্রার্থী তালিকায় অন্যতম বড় চমক হতে পারে প্রতীক উর রহমানের নাম৷ এসএফআই-এর প্রাক্তন রাজ্য সভাপতি এবং সিপিএমের রাজ্য কমিটির সদ্য প্রাক্তন সদস্য প্রতীক উর রহমান সিপিএম ছেড়ে শাসক দল তৃণমূলেই যোগ দিচ্ছেন বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা৷ এমন কি, বিধানসভা নির্বাচনে শাসক দলের টিকিটে তাঁর প্রার্থী হওয়া নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে৷ জল্পনা শুরু হয়েছে অপর তরুণ সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্যকে নিয়েও। এই পরিস্থিতিতে আরও এক তরুণ আইনজীবী বাম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের দাবিতে রীতিমতো শোরগোল পড়ে গেল।
কী দাবি করেছেন সায়ন? তরুণ সিপিআইএম নেতার দাবি, তাঁর কাছেও একটি রাজনৈতিক দলের তরফে ফোন এসেছিল। বিধানসভা নির্বাচনের আগে ওই রাজনৈতিক দল সিপিআইএম-কে ভাঙাতে চাইছে, এমনই অভিযোগ আইনজীবী তথা সিপিআইএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানান, তাঁর কাছে ওই রাজনৈতিক দলের নেতৃত্বের তরফে ফোন এসেছিল। তাকে আলোচনায় বসার জন্য প্রস্তাবও দেওয়া হয়েছে বলে দাবি সায়নের।
advertisement
advertisement
এদিকে, প্রতীক উরের বিষয়ে এখনও সিপিএমের প্রবীণ নেতারা প্রকাশ্যে সেভাবে মুখ খুলতে চাইছেন না৷ মহম্মদ সেলিমের মতো অধিকাংশ সিনিয়র নেতাই প্রতীক উরের ইস্তফাকে দলের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন৷ যদিও প্রতীক উরের বিষয় নিয়ে মুখ খুললেন দলের আর এক তরুণ মুখ সৃজন ভট্টাচার্য৷
advertisement
সমাজমাধ্যম এবং রাজনৈতিক মহলে যে খবরই ছড়াক না কেন প্রতীক উরের সিপিএম ত্যাগের খবরকে এখনই মানতে নারাজ সৃজন৷ তাঁর পাল্টা যুক্তি, প্রতীক উর প্রতীক উর সম্পর্কে কেন জল্পনা তৈরি হচ্ছে জানি না৷ কারণ প্রতীক উর নিজে প্রকাশ্যে এসে দল ছাড়া নিয়ে অথবা দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া নিয়ে কোনও কথা বলেনি৷ ও দলের অভ্যন্তরে কোনও কথা বলে থাকলে সেখানেই বিষয়টি নিয়ে আলোচনা হবে৷ ফলে প্রতীক উরকে নিয়ে জল্পনটাই আমি স্বীকার করতে পারছি না বা মান্যতা দিতে পারছি না৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/কলকাতা/
Sayan Banerjee CPIM: 'আমাকে ফোন করেছিল!' প্রতীক উর-কে নিয়ে জল্পনার মধ্যেই বিস্ফোরক তরুণ CPIM নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়! কাস্তে হাতুড়ি ছেড়ে এবার কোন শিবিরে?
Next Article
advertisement
Air India Raises Surcharges: ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় ! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধির ঘোষণা এয়ার ইন্ডিয়ার
ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায়! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার
  • ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় !

  • জ্বালানির সারচার্জ বাড়ছে

  • ভাড়া বৃদ্ধির ঘোষণা করে দিল এয়ার ইন্ডিয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement