advertisement

Kunal Ghosh on Pratik Ur Rahman: সিপিএম ছাড়তে চাওয়া প্রতীক উর কি তৃণমূলের পথে? তুমুল জল্পনার মধ্যে মুখ খুললেন কুণাল ঘোষ

Last Updated:

সিপিএম ছাড়তে চেয়ে প্রতীক উর রহমানের মহম্মদ সেলিমকে লেখা চিঠি প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে৷

প্রতীক উর নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ৷
প্রতীক উর নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ৷
সিপিএমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাওয়া তরুণ নেতা প্রতীক উর রহমানের গন্তব্য কি এবার তৃণমূল? বিধানসভা নির্বাচনে ঘাসফুলের টিকিটে প্রার্থী হবেন সিপিএমের তরুণ এই নেতা? গত দু দিন ধরে এই জল্পনাতেই সরগরম রাজ্যের রাজনৈতিক মহল৷ প্রতীক উরের ইস্তফা বিতর্কে সিপিএমের অন্দরেও ঝড় উঠেছে৷
নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখনও প্রকাশ্যে মন্তব্য করেননি প্রতীক উর রহমান৷ আবার তাঁর তৃণমূলে যাওয়ার জল্পনাকেও তিনি প্রকাশ্যে খারিজ করেননি৷ প্রতীক উর শাসক দলে আসছেন কি না, তা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷
তৃণমূল মুখপাত্র বলেন, ‘যদির কথা নদীর পাড়ে। এখনই এই নিয়ে কথা বলব না। ও একটা বামেদের প্রতিষ্ঠিত নেতা। নতুন প্রজন্মের নেতাদের দমবন্ধ হচ্ছে সিপিএমে। এটাই আসল কথা। বাকি কথা পরে হবে।’
advertisement
advertisement
তবে প্রতীক উর ইস্যুতে সিপিএমকে খোঁচা দিতে ছাড়েননি কুণাল ঘোষ৷ সিপিএমের অন্দরে গোষ্ঠীকোন্দল শুরু হয়েছে বলে দাবি করে তৃণমূল নেতা বলেন, ‘এটা সিপিএমের ভিতরের বিষয়। আমাদের বিষয় নয়। সিপিএম দল পচে গিয়েছে, গলে গিয়েছে। ওই সব আদর্শ চলে না। তার মধ্যেও কিছু ডেডিকেটেড লোক কাজ করেন। ওখানে এখন আড়াআড়ি বিভাজন চলছে। কাউকে বেশ প্রজেক্ট করা হবে। শ্রেণিজনিত সমস্যা। প্রতীক উরকে কেউ ২২ লক্ষ টাকার গাড়ি দিলেও তিনি চড়বেন না। কারণ ওঁর সেই বিশ্বাস আছে।’
advertisement
কুণাল ঘোষের আরও দাবি, ‘সিপিএম দলটা আপাতত মহম্মদ সেলিম বনাম সুজন চক্রবর্তীর লড়াইয়ের জায়গা হয়েছে। সেলিম ঘনিষ্ঠরা কাঠিবাজি করছে। সিপিএমের নতুনরা এটা গ্রহণ করছেন না। ওদের ভাবনা সরে গিয়েছে।’
সূত্রের খবর, নির্বাচনের আগে প্রতীক উরকে নিরস্ত করতে উদ্যোগী হয়েছেন বিমান বসু সহ সিপিএমের শীর্ষ নেতৃত্ব৷ যদিও রাজ্য কমিটির সদস্য প্রতকী উর সেই আবেদনে সাড়া দেন কি না, সেটাই দেখার৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh on Pratik Ur Rahman: সিপিএম ছাড়তে চাওয়া প্রতীক উর কি তৃণমূলের পথে? তুমুল জল্পনার মধ্যে মুখ খুললেন কুণাল ঘোষ
Next Article
advertisement
Air India Raises Surcharges: ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় ! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধির ঘোষণা এয়ার ইন্ডিয়ার
ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায়! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার
  • ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় !

  • জ্বালানির সারচার্জ বাড়ছে

  • ভাড়া বৃদ্ধির ঘোষণা করে দিল এয়ার ইন্ডিয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement