Jalpaiguri News: বন্ধ ট্র্যাফিক বুথে পড়ে রয়েছে নিথর দেহ! ভবঘুরের মৃত্যু ঘিরে রহস্যের জাল ধূপগুড়িতে
- Reported by:SUROJIT DEY
- local18
- Published by:Ankita Tripathi
Last Updated:
ধূপগুড়ি শহরের কুমলাই সেতু সংলগ্ন একটি পরিত্যক্ত ট্রাফিক বুথ থেকে এক ভবঘুরের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার সকালে স্থানীয়রা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে, কীভাবে মৃত্যু হয়েছে তা তদন্ত করছে পুলিশ।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: বন্ধ ট্রাফিক বুথে উদ্ধার ব্যক্তির নিথর দেহ৷ এটা কে পড়ে রয়েছে? সামনে গিয়ে বোঝা মাত্রই শোরগোল। বন্ধ ট্রাফিক বুথে ভবঘুরের দেহ দেখে চাঞ্চল্য ধূপগুড়িতে। শহরের ব্যস্ত এলাকায় পরিত্যক্ত একটি ট্রাফিক বুথ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ধূপগুড়িতে। শুক্রবার সকালে ধূপগুড়ি শহরের কুমলাই সেতু সংলগ্ন ওই বন্ধ ট্রাফিক বুথের ভেতর থেকেই দেহটি উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রাফিক পুলিশের এই বুথটি তৈরি হওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এদিন সকালে এলাকার কয়েকজন বাসিন্দা বুথের ভেতরে এক ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে বিষয়টি দেখে সন্দেহ হওয়ায় তারা কাছে গিয়ে দেখেন, ওই ব্যক্তি আর সাড়া দিচ্ছেন না। এরপরই দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি ট্রাফিক ওসি-সহ পুলিশ বাহিনী। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। স্থানীয়দের দাবি, মৃত ব্যক্তি সম্ভবত একজন ভবঘুরে। তাকে মাঝে মাঝেই ওই এলাকা এবং সেতুর আশপাশে ঘোরাফেরা করতে দেখা যেত। তবে ঠিক কবে থেকে তিনি ওই বুথের ভেতরে ছিলেন, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। একটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ট্রাফিক বুথের ভেতরে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
এলাকাবাসীর একাংশের অভিযোগ, যদি বুথটি পরিত্যক্ত অবস্থায় পড়েই থাকে, তবে তার নিরাপত্তা বা নজরদারির বিষয়টি আরও আগে খতিয়ে দেখা উচিত ছিল। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে খবর, পরিচয় শনাক্ত করতে আশপাশের থানাগুলির সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। ঘটনাটি ঘিরে এলাকায় এখনও কৌতূহল ও উদ্বেগের পরিবেশ রয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 06, 2026 3:17 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Jalpaiguri News: বন্ধ ট্র্যাফিক বুথে পড়ে রয়েছে নিথর দেহ! ভবঘুরের মৃত্যু ঘিরে রহস্যের জাল ধূপগুড়িতে









