advertisement

WB Assembly Election: ‘যেদিন গাড়ি আটকেছিলাম...’! আরজি কর কাণ্ডের প্রতিবাদ শুরু তাঁদের হাত ধরেই, অভয়ার মায়ের ‘দোষারোপ’ শুনে বিস্ফোরক মীনাক্ষী

Last Updated:

Minakshi Mukherjee: আর জি কর কাণ্ডের প্রথম প্রতিবাদী বাম নেত্রী মীনাক্ষীই প্রথম আটকেছিলেন সেই গাড়ি৷ নিহত চিকিৎসক তরুণীর মা বিজেপির হয়ে নির্বাচনী লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করতেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান উত্তরপাড়ার সিপিআইএম প্রার্থী তথা যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।

অভয়ার মা ও মীনাক্ষী
অভয়ার মা ও মীনাক্ষী
হুগলি, মাধব দাস: তিনি খবর পেয়ে ছুটে গিয়ে গাড়ি আটকে ছিলেন বলেই রাজ্যে ঘটে যাওয়া এত বড় ঘটনা প্রকাশ্যে উঠে এসেছিল৷ তা না হলে প্রমাণ লোপাট থেকে নানা কাণ্ড ঘটে গেলেও এত বড় ইস্যু হত না আরজিকর কাণ্ড, বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। সেই জায়গায় দাঁড়িয়ে আর জি কর হাসপাতালের অভয়াকাণ্ডকে ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু বিধানসভা নির্বাচনের আগে। নিহত চিকিৎসক তরুণীর মা বিজেপির হয়ে নির্বাচনী লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করতেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান উত্তরপাড়ার সিপিএম প্রার্থী তথা যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
জানা গিয়েছে, পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে প্রার্থী হতে চেয়েছেন ওই নির্যাতিতার মা। তিনি নিজেই ফোন করে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে দাবি করেছেন। একই সঙ্গে সিপিআইএমের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভয়ার পরিবার অভিযোগ তুলেছে, তাঁদের মেয়ের মৃত্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে এবং প্রকৃত অর্থে কেউ তাঁদের পাশে দাঁড়ায়নি। এই প্রেক্ষিতে উত্তরপাড়ায় নির্বাচনী প্রচারের ফাঁকে প্রতিক্রিয়া দেন মীনাক্ষী মুখোপাধ্যায়।
advertisement
advertisement
তিনি বলেন, আমরা যেদিন গাড়ি আটকেছিলাম, সেদিন কী জানতাম মেয়েটি কোন দলের সমর্থক! আমরা কী লিখিয়ে নিয়েছিলাম যে তাঁরা সিপিএম করবেন! আর জি করের ওই মেয়ে আমাদের সবার মেয়ে, তিনি একজন ডাক্তার এবং পশ্চিমবঙ্গ সরকারের চিকিৎসক।
advertisement
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পর নির্যাতিতার দেহ দ্রুত সৎকারের উদ্যোগের বিরোধিতা করে শববাহী গাড়ি আটকে প্রতিবাদে সামিল হয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় ও অন্যান্য বাম নেতা-কর্মীরা। সেই ঘটনায় পুলিশের সঙ্গে তাঁদের বচসার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়।
advertisement
এদিন মীনাক্ষী আরও বলেন, যদি হাসপাতালের মতো জায়গায় একজন মহিলা চিকিৎসক নিরাপদ না থাকেন, তাহলে রাজ্যের কোনও নারীই নিরাপদ নন। আমাদের আন্দোলন সেই নিরাপত্তার প্রশ্নে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকার তথ্যপ্রমাণ লোপাট করেছে এবং অপরাধের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি। একই সঙ্গে বিজেপিকেও কটাক্ষ করে তিনি দাবি করেন, আরএসএস প্রধান অতীতে রাজ্যে এসে শাসক দলের প্রতি নরম মনোভাব দেখিয়েছেন।
advertisement
অন্যদিকে, নিহত চিকিৎসক তরুণীর মা-বাবা তাঁদের বক্তব্যে অনড়। তাঁদের দাবি, রাজনৈতিক দলগুলি নিজেদের স্বার্থে এই ঘটনাকে ব্যবহার করেছে। ভোটের অঙ্কে প্রভাব ফেলতেই আন্দোলনে নামা হয়েছে বলে অভিযোগ তাঁদের। এই ঘটনাকে ঘিরে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনা ক্রমেই বাড়ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
WB Assembly Election: ‘যেদিন গাড়ি আটকেছিলাম...’! আরজি কর কাণ্ডের প্রতিবাদ শুরু তাঁদের হাত ধরেই, অভয়ার মায়ের ‘দোষারোপ’ শুনে বিস্ফোরক মীনাক্ষী
Next Article
advertisement
Left Front Candidate List: CPIM-এর সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক-আফরিন বেগম! ২৯ বছরের তরুণ তুর্কিকে এমন কেন্দ্রে দাঁড় করানো হল, আশায় বুক বাঁধছে বামেরা
CPIM-এর সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক-আফরিন বেগম! ২৯ বছরের তরুণ তুর্কিকে এমন কেন্দ্রে দাঁড় করানো হল
  • দ্বিতীয় তালিকায় অন‍্যতম চমকপ্রদ নাম আফরিন বেগম

  • তিনি কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা অঞ্চলে সংগঠনের কাজের সঙ্গে যুক্ত

  • বর্তমানে,  তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement