Hooghly News: পাপক্ষয়ের অমৃত যোগ সামনেই, ত্রিবেণীতে কুম্ভমেলার বিশাল আয়োজন! সঙ্গমে প্রস্তুতি দেখলেন সরকারি কর্তারা
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Hooghly News: মাঘ সংক্রান্তিতে হুগলির ত্রিবেনী সঙ্গমে হবে পঞ্চম বর্ষের কুম্ভমেলা। ভক্ত সমাগমের আগে সব আয়োজন সেরে রাখছে প্রশাসন।
ত্রিবেনী, হুগলি, সোমনাথ ঘোষ: মাঘ সংক্রান্তিতে হবে পূন্যস্নান। হুগলির ত্রিবেনী সঙ্গমে হবে পঞ্চম বর্ষের কুম্ভমেলা আয়োজন। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে। তারই অঙ্গ হিসেবে কুম্ভপ্রাঙ্গনে গঙ্গার ঘাট পরিদর্শন সেরেছেন সরকারি আধিকারিকরা। সেখানে ছিলেন দমকল, জনস্বাস্থ্য কারিগরি দফতর, পূর্ত দফতর, বাঁশবেড়িয়া পুরসভার আধিকারিকরা। এছাড়াও সেখানে ছিলেন পুলিশ আধিকারিকরা। ছিলেন কুম্ভ মেলার উদ্যোক্তারাও।
উল্লেখ্য, আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি হবে কুম্ভমেলা। দেশের নানা প্রান্ত থেকে সাধু-সন্তরা আসবেন। তাদের জন্য আখাড়া তৈরি হবে। ত্রিবেনী শিবপুর মাঠে চলবে সাধুনাম। গঙ্গার ঘাটে হবে আরতি। বহু মানুষের সমাগম হবে তিনদিন। শেষ দিন হবে পূন্যস্নান। তাই ভিড় নিয়ন্ত্রণ থেকে নিরাপত্তা সব দিকে নজর রাখতে সরকারি দফতরগুলি আগে থেকে সবরকম সতর্কতামূলক পদক্ষেপ করছে। জেলা প্রশাসন এই বিষয়ে ইতিমধ্যেই বৈঠক সেরেছে।
advertisement
আরও পড়ুন: জিরো ইনভেসমেন্ট বিজনেস আইডিয়া, ফেলে দেওয়া প্লাটিক বোতল হবে টাকা ছাপানোর মেশিন! শিখে নিন আয়ের বাস্পার স্কিম
বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতির সভাপতি প্রবীর ভট্টাচার্য বলেছেন, মাঘ মাসের সংক্রান্তির দিন হবে কুম্ভস্নান। যেটা আমরা বলি অমৃত যুগস্নান। স্নানকে কেন্দ্র করেই উৎসব তার আগে দু’দিন ধরে চলে। ১১ তারিখ শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠে গীতাযজ্ঞ হবে। ১২ তারিখ রুদ্রাভিষেক যজ্ঞ এবং মহাদেবের সহস্রনাম হবে। পাশাপাশি আরআর ক্যাম্পে সাধুদের আখড়ায় ৫২ টি পীঠের কল্পনা করে ধুনী জ্বালাবেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ছেলের নিথর দেহ দেখেই থমকে গেল মায়ের পৃথিবী, হাসপাতাল থেকে ফিরেই চরম সিদ্ধান্ত! কাঁদছে গোটা পাড়া
১৩ তারিখ স্নান। তার আগে সাধুদের রাজসিক যাত্রা হবে। সেই যাত্রার সমাপ্তি হবে সপ্তর্ষি ঘাটে। প্রথম এক ঘণ্টা সাধুদের স্নান হবে। তারপর পূন্যার্থীরা স্নান করবেন। কীর্তন, গীতা পাঠ, সাধুদের ভান্ডারা আয়োজন থাকবে। গঙ্গা যমুনা-সরস্বতীর যে সঙ্গম, সেখানে স্নান করলে পাপক্ষয় হয় বলে মানুষের বিশ্বাস। তাই ভিড় করেন হাজার হাজার পূণ্যার্থী। তাঁদের সহযোগিতায় আগে থেকে সব প্রস্তুতি সেরে রাখছে প্রশাসন।
Location :
Hugli,West Bengal
First Published :
Feb 05, 2026 7:39 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Hooghly News: পাপক্ষয়ের অমৃত যোগ সামনেই, ত্রিবেণীতে কুম্ভমেলার বিশাল আয়োজন! সঙ্গমে প্রস্তুতি দেখলেন সরকারি কর্তারা










