advertisement

Haldia Accident: হলদিয়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা! জাতীয় সড়কের পাশের দোকানে ঢুকল চলন্ত তেলের ট্যাঙ্কার! মৃত অন্তত ২, রক্তে ভাসল চারিদিক

Last Updated:

Haldia Accident: দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছেন ২ জন। আহত হয়েছেন চারজন। ঘটনাস্থলে পৌঁছেছে ভবানীপুর থানার পুলিশ।

ভয়াবহ দুর্ঘটনা হলদিয়াতে
ভয়াবহ দুর্ঘটনা হলদিয়াতে
হলদিয়া: হলদিয়ায় ভয়ংকর দুর্ঘটনা। ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক লাগোয়া দোকানের ভেতর ঢুকল চলন্ত তেল ট্যাঙ্কার, মৃত ২, আহত ৪।
ভয়ঙ্কর দুর্ঘটনা শিল্প শহর হলদিয়ার রাস্তায়। বৃহস্পতিবার সন্ধ্যায় হলদিয়া মেছেদা জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাঙ্কার প্রথমে রাস্তার মাঝে থাকা ডিভাইডারে এবং পরে জাতীয় সড়কের পাশে থাকা দোকানে গিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়ার ভবানীপুর থানার অন্তর্গত ডিঘাসীপুরের তালপুকুর মোড়ে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছেন ২ জন। আহত হয়েছেন চারজন। ঘটনাস্থলে পৌঁছেছে ভবানীপুর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তেল ট্যাঙ্কারটি দ্রুত গতিতে হলদিয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় এই বিপত্তি ঘটেছে। চলন্ত গাড়ি বীভৎস ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিক বাম দিকে ধাক্কা মারতে মারতে দোকানে ঢুকছে, মানুষকে ধাক্কা মারছে। গাড়ির চালক মদ্যপ ছিল বলে জানা গেছে।
advertisement
advertisement
এদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনা আহত ৬ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আহতদের বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা দিয়ে অটো করে বাড়ি ফেরার পথে বামনগাছি চৌমাথায় পেছনে এসে সজরে ধাক্কা মারে একটি টাটা সুমো গাড়ি। পরীক্ষার্থীদের নিয়ে উল্টে যায় অটো। ঘটনারস্থল থেকে রক্তাক্ত অবস্থায় পরীক্ষার্থীদের নিয়ে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে এলাকার মানুষ। আহত পরীক্ষার্থীরা ইতিমধ্যে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Haldia Accident: হলদিয়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা! জাতীয় সড়কের পাশের দোকানে ঢুকল চলন্ত তেলের ট্যাঙ্কার! মৃত অন্তত ২, রক্তে ভাসল চারিদিক
Next Article
advertisement
‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই
‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই
  • ‘এটাই হয়তো আমার শেষ ছবি...’

  • ‘ICU’ ছবির শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল

  • আইসিইউ মুক্তি পাবে শীঘ্রই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement