advertisement

Ghani Mustard Oil: ভেজালের ভিড়েও ১০০ শতাংশ গ্যারান্টি! ঘানির খাঁটি সরষে তেল তৈরি পদ্ধতিতেই রয়েছে চমক, সচরাচর দেখা যায় না বললেই চলে

Last Updated:

Ghani Mustard Oil: ঘানির তেল কোনও কৃত্রিম রঙ বা গন্ধ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সরষে পেষাই করে তৈরি হয়। এই তেলের গুণাগুণ ও তৈরির চমকপ্রদ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত পড়ুন।

+
ঘানির

ঘানির তেল কীভাবে তৈরি হয়

পাঁশকুড়া, সৈকত শী: বর্তমান সময়ে যখন আধুনিক যন্ত্রপাতির জয়জয়কার, ভোজ্য তেলের কারখানায় বিরামহীন তৈরি ভোজ্য তেল। তখন সময়ের স্রোতের বিপরীতে হেঁটে এক অনন্য নজির গড়েছেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের পুরুল গ্রামের ভোলানাথ প্রামাণিক! যান্ত্রিক কারখানা না, বরং নিম আর বাবলা কাঠের তৈরি প্রাচীন ঘানিতে বলদ জুড়ে বর্তমানেও খাঁটি সরষের তেল উৎপাদন করে চলেছেন তিনি। হারিয়ে যাওয়া বাংলার এক টুকরো ছবি যেন এখনও জীবন্ত ভোলানাথের আঙিনায়।
ঐতিহ্যের ছোঁয়া ও বিশুদ্ধতার অঙ্গীকার ভোলানাথের ঘানির তেল। বর্তমানে প্যাকেটজাত তেলের ভিড়ে মানুষ যখন স্বাস্থ্য নিয়ে চিন্তিত, তখন ভোলানাথের তৈরি এই ‘ঘানি ভাঙা’ তেল সাধারণ মানুষের কাছে আশার আলো। ভোলানাথ প্রামাণিকের মতে, যন্ত্রে তেল মাড়াই করার সময় অত্যাধিক তাপ উৎপন্ন হয়, যার ফলে তেলের স্বাভাবিক গুণাগুণ ও পুষ্টি নষ্ট হয়ে যায়। তদুপরি, বাজারের সস্তা তেলে মেশান রাসায়নিক স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। ভোলানাথ প্রামাণিক জানান, “বাজারের তেলে ভেজাল আর কেমিক্যাল থিকথিক করছে। মানুষ রোগগ্রস্ত হয়ে পড়ছে। আমি চাই মানুষ অন্তত এইটুকু খাঁটি জিনিসের স্বাদ পাক।”
advertisement
advertisement
কাঠের ঘানি ও বলদ এক বিরল মেলবন্ধন। গ্রামের বাড়িতে গেলে দেখা যায়, বিশাল এক কাঠের ঘানিকে কেন্দ্র করে চক্কর কাটছে বলদ। নিম ও বাবলা কাঠের ঘানি ব্যবহারের বিশেষ কারণ রয়েছে—এই কাঠে তেল মাড়াই করলে তেলের ঝাঁঝ ও ঔষধি গুণ দীর্ঘস্থায়ী হয়। এই পদ্ধতিতে প্রতিদিন মাত্র পাঁচ থেকে ছয় লিটার তেল উৎপাদন হয়। পরিমাণ কম হলেও মানের দিক থেকে তা আপসহীন বা শুধু তেল নয়, লক্ষ্য যখন জৈব কৃষি, ভোলানাথ প্রামাণিকের লড়াইটা শুধু তেলের ঘানিতেই সীমাবদ্ধ নয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি প্রকৃতিপ্রেমী এক কৃষকও। নিজের কয়েক কাঠা জমিতে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ধান ও জবের চাষ করছেন তিনি। রাসায়নিক সার মুক্ত সমাজ গড়াই তাঁর মূল লক্ষ্য। যান্ত্রিক যুগের চাকচিক্য ছেড়ে তাঁর এই প্রথাগত পদ্ধতির প্রতি নিষ্ঠা আজ গোটা পূর্ব মেদিনীপুর জেলায় বিশেষ পরিচিতি এনে দিয়েছে তাঁকে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Ghani Mustard Oil: ভেজালের ভিড়েও ১০০ শতাংশ গ্যারান্টি! ঘানির খাঁটি সরষে তেল তৈরি পদ্ধতিতেই রয়েছে চমক, সচরাচর দেখা যায় না বললেই চলে
Next Article
advertisement
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
  • ইরানের ধারাবাহিক হামলার কারণে মরদেহ ভারতে ফেরাতে বিলম্ব হয়েছে

  • নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে

  • কুয়েতে অবস্থিত ভারতীয় মিশন স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement