advertisement

Gas Cylinder: বিনামূল্যে গ্যাসের লোভ দেখিয়ে সিলিন্ডার চুরি! এলপিজি সংকটের মাঝে সুভাষগঞ্জে নজিরবিহীন ঘটনা, হতবাক সকলে

Last Updated:

Gas Cylinder: বাড়িতে একা ছিলেন মহিলা। সেই সুযোগে বিনামূল্যে গ্যাসের প্রলোভন দেখিয়ে সিলিন্ডার নিয়ে পালাল দুই দুষ্কৃতী। বাড়িতে ঢুকে এভাবে গ্যাস চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

সুভাষগঞ্জে বাড়িতে ঢুকে গ্যাস সিলিন্ডার চুরি | প্রতীকী ছবি
সুভাষগঞ্জে বাড়িতে ঢুকে গ্যাস সিলিন্ডার চুরি | প্রতীকী ছবি
সুভাষগঞ্জ, উত্তর দিনাজপুরঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ভারতে তৈরি হয়েছে গ্যাসের সংকট। কোথাও দেখা যাচ্ছে গ্যাসের কালোবাজারি, কোথাও আবার সিলিন্ডার পেতে কালঘাম ছুটছে গ্রাহকদের। এই আবহে রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায় ঘটল এক নজিরবিহীন ঘটনা। বাড়িতে একা মহিলাকে পেয়ে গ্যাস চুরি করে পালাল দুই দুষ্কৃতী।
রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার বাসিন্দা দীপালি সরকার। তাঁর বাড়িতেই গ্যাস চুরির ঘটনা ঘটেছে। তিনি জানান, তাঁর বাড়িতে এক যুবক এসে নানা ধরনের প্রশ্ন করছিলেন। বাড়িতে কে কে আছেন, স্বামী রয়েছে কিনা, গ্যাস আছে কিনা- এমন নানা প্রশ্নের উত্তর চাওয়া হয়।
আরও পড়ুনঃ মথুরাপুর, পাথরপ্রতিমা, কুলপি! ৪ ব্লকের কৃষিকাজে আসতে পারে বিপ্লব, সুতারবাগ নদীতে শুরু হতে চলেছে বাথিমেট্রিক সার্ভে
দীপালিদেবী বলেন, এরপর তাঁকে বিনামূল্যে গ্যাস দেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু তিনি সেটি নিতে অস্বীকার করেন। একথা শুনে ছেলেটি বলেন, “সবাই নিচ্ছে, আপনি কেন নেবেন না?” এরপর রান্নাঘরে গ্যাসের কোম্পানির নাম দেখতে যায় সে। তারপর সিলিন্ডার থেকে সোজা রেগুলেটর খুলে নেন এবং দীপালিদেবীকে ভোটার কার্ড আনতে বলেন। তিনি সেটি আনতে গেলে ওই যুবক গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।
advertisement
advertisement
সুভাষগঞ্জ নিবাসী এই মহিলা জানান, তাঁর বাড়িতে একজন এলেও বাইরে বাইকে আরও একজন ছিলেন। চিৎকার করে তাঁদের পিছনে দৌড়ে গিয়েও কোনও লাভ হয়নি। বাড়িতে ঢুকে এভাবে গ্যাস চুরির ঘটনায় আতঙ্কিত তিনি। ইতিমধ্যেই এই নিয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gas Cylinder: বিনামূল্যে গ্যাসের লোভ দেখিয়ে সিলিন্ডার চুরি! এলপিজি সংকটের মাঝে সুভাষগঞ্জে নজিরবিহীন ঘটনা, হতবাক সকলে
Next Article
advertisement
Celebrity Gossip: ‘প্লট টুইস্ট!’ ডিভোর্সের গুজবে জল ঢেলে বিয়ের দশ বছর পরে মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা, ছ' মাস গোপন রেখে অবশেষে শেয়ার করলেন বেবি-বাম্পের ছবি
‘প্লট টুইস্ট!’ ডিভোর্সের গুজবে জল ঢেলে বিয়ের দশ বছর পরে মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement