advertisement

টেকসই এবং সাশ্রয়ী! ইলেকট্রিক বাসের পরিবর্তে সিএনজির পথে হাঁটছে রাজ্য

Last Updated:

পরিবেশ রক্ষার লক্ষ্যে শুরু হলেও প্রযুক্তিগত এবং অর্থনৈতিক বাস্তবতায় ইলেকট্রিক বাসের অধ্যায়ে আপাতত ইতি টানছে রাজ্য। তার পরিবর্তে অপেক্ষাকৃত সাশ্রয়ী এবং টেকসই পদ্ধতির সন্ধানে এ বার সিএনজির পথে হাঁটছে নবান্ন। বর্তমানে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের অধীনে বিভিন্ন সরকারি ডিপোয় রয়েছে ৮০টি ইলেকট্রিক বাস। এই বাসগুলি ৯ মিটার ও ১২ মিটার দৈর্ঘ্যের, এবং প্রতিটির দাম ৯৫ লক্ষ থেকে ১.৩০ কোটি টাকা। বাস নির্মাণকারী সংস্থার দাবি ছিল, সম্পূর্ণ চার্জে বাসগুলি ১০০–১১০ কিমি পর্যন্ত চলতে পারে এবং অন্তত ১২ বছর যাত্রী পরিবহণে সক্ষম। তবে বাস্তবে দেখা যাচ্ছে, খুব অল্প সময়েই ব্যাটারির ক্ষমতা কমে গিয়ে মাইলেজ নেমে এসেছে ৭০–৮০ কিমিতে।

ইলেকট্রিক বাসের পরিবর্তে  সিএনজি পথে নামাবে রাজ্য
ইলেকট্রিক বাসের পরিবর্তে সিএনজি পথে নামাবে রাজ্য
কলকাতা: পরিবেশ রক্ষার লক্ষ্যে শুরু হলেও প্রযুক্তিগত এবং অর্থনৈতিক বাস্তবতায় ইলেকট্রিক বাসের অধ্যায়ে আপাতত ইতি টানছে রাজ্য। তার পরিবর্তে অপেক্ষাকৃত সাশ্রয়ী এবং টেকসই পদ্ধতির সন্ধানে এ বার সিএনজির পথে হাঁটছে নবান্ন।
বর্তমানে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের অধীনে বিভিন্ন সরকারি ডিপোয় রয়েছে ৮০টি ইলেকট্রিক বাস। এই বাসগুলি ৯ মিটার ও ১২ মিটার দৈর্ঘ্যের, এবং প্রতিটির দাম ৯৫ লক্ষ থেকে ১.৩০ কোটি টাকা। বাস নির্মাণকারী সংস্থার দাবি ছিল, সম্পূর্ণ চার্জে বাসগুলি ১০০–১১০ কিমি পর্যন্ত চলতে পারে এবং অন্তত ১২ বছর যাত্রী পরিবহণে সক্ষম। তবে বাস্তবে দেখা যাচ্ছে, খুব অল্প সময়েই ব্যাটারির ক্ষমতা কমে গিয়ে মাইলেজ নেমে এসেছে ৭০–৮০ কিমিতে। এর সঙ্গে রয়েছে রক্ষণাবেক্ষণ খরচ এবং যন্ত্রাংশের অভাবজনিত সমস্যা বৃদ্ধি পাওয়া। প্রতিটি ই-বাসে রয়েছে তিনটি করে ব্যাটারি, যার এক-একটির দাম প্রায় ১৮ লক্ষ টাকা। ব্যাটারি দুর্বল হলে বাস কার্যত অচল হয়ে যাচ্ছে। যন্ত্রাংশ সরবরাহ করে হাতেগোনা কয়েকটি সংস্থা, যার ফলে বাজারে একচেটিয়া পরিস্থিতি তৈরি হয়েছে।
advertisement
পরিবেশ দূষণের বিষয়টি মাথায় রেখে এ বার বিকল্প হিসেবে সিএনজি (কমপ্রেসড ন্যাচরাল গ্যাস) চালিত বাসের দিকে ঝুঁকছে রাজ্য। পরিবহণ দফতর সূত্রে খবর, ইতিমধ্যে ২০০টি সিএনজি চালিত এসি বাস কেনার প্রক্রিয়া শুরু হয়েছে।
advertisement
কলকাতার রাস্তায় ২৫টি শীতাতপ নিয়ন্ত্রিত সিএনজি বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর। এই বাসগুলি চালাবে রাজ্য পরিবহণ নিগম (ডব্লুবিটিসি)।
advertisement
সরকারি সূত্রে খবর, এই বাসগুলি চলবে বেলগাছিয়া–নিউ টাউন‍ের ইকো স্পেস, পার্ক সার্কাস–ডানকুনি, কুঁদঘাট–বারাসত, জোকা–বারাসত, টালিগঞ্জ–হাবরা, কলকাতা বিমানবন্দর–বারাসত, সেক্টর ফাইভ–যাদবপুর, শিয়ালদহ–হাওড়া, হাওড়া–ব্যারাকপুর, হাওড়া–বারুইপুর, সল্টলেক–বারুইপুর এবং হাওড়া–ডায়মন্ড হারবার রুটে।
প্রতিটি বাসের দাম আনুমানিক ৪২ থেকে ৪৪ লক্ষ টাকা। এই বাসগুলি শুধু পরিবেশবান্ধব নয়, দীর্ঘস্থায়ীও। ব্যাটারি সমস্যার ঝামেলা ছাড়াই অন্তত ১৫ বছর পর্যন্ত রাস্তায় পরিষেবা দিতে পারবে এই বাসগুলি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
টেকসই এবং সাশ্রয়ী! ইলেকট্রিক বাসের পরিবর্তে সিএনজির পথে হাঁটছে রাজ্য
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement