Education News: পড়াশোনাতেও AI! শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণে সোনারপুরে বিশেষ কর্মশালা, হাতেকলমে অনেককিছু শিখলেন শিক্ষক-শিক্ষিকারা
- Reported by:Suman Saha
- Published by:Sneha Paul
Last Updated:
Education News: বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআইয়ের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবার শিক্ষাক্ষেত্রে এআই-এর বাস্তব ও কার্যকর প্রয়োগ তুলে ধরতে সোনারপুরে বিশেষ কর্মশালার আয়োজন।
সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহাঃ শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও ভবিষ্যৎমুখী করে তুলতে আয়োজন করা হল এআই মাস্টার ফর এডুকেশনাল এক্সেলেন্স বিষয়ক একদিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। স্কুলের প্রিন্সিপাল ও বিভাগীয় প্রধানদের জন্য পরিকল্পিত এই কর্মশালায় শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই-এর বাস্তব ও কার্যকর প্রয়োগ তুলে ধরা হয়।
সোনারপুর থানার দক্ষিণ গোবিন্দপুরের স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এস ভি আই এস টি) ক্যাম্পাসে আয়োজিত এই পূর্ণদিবসের কর্মশালা পরিচালনা করলেন অ্যাডমিন অফ এমটেক ল্যাব এবং ডিন অফ ইনোভেশন এসবিআই এস টি ও এ আই বিশেষজ্ঞ সন্দীপ দত্ত। তাঁর প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রে দীর্ঘের অভিজ্ঞতা রয়েছে। প্রত্যেক শিক্ষক ও শিক্ষিকাকে হাতেকলমে এআই নিয়ে গাইড করেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ স্ত্রীর প্রেমিককে বোমা মেরে খু*ন! ২০০৭ সালের ঘটনায় দোষী সাব্যস্ত স্বামী, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের
এদিনের এই কর্মশালা থেকে ৫০টি বিষয়ের শিক্ষক ও শিক্ষিকারা জানতে পারেন কীভাবে এআই ব্যবহার করে পাঠদানকে আরও আকর্ষণীয় করা যায়। সেই সঙ্গেই প্রশাসনিক কাজ সহজ ও স্বয়ংক্রিয় করা, শিক্ষার্থীদের শেখার অগ্রগতি আরও নিখুঁতভাবে বিশ্লেষণ করা, আধুনিক শিক্ষাব্যবস্থায় নেতৃত্ব প্রদানের জন্য প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজনীয়তা সহ এই কর্মশালার মাধ্যমে একাধিক বিষয়ের উপর আলোকপাত করা হয়।
advertisement
advertisement
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশনের ডিরেক্টর ডা: নন্দন গুপ্ত। আগামী প্রজন্মে এআই কীভাবে শক্তিশালী হাতিয়ার হয়ে উঠছে সেই বিষয়ে আলোকপাত করেন উনিও। এছাড়াও এই কর্মশালায় উপস্থিত ছিলেন এস ভি এস টি-র ডেপুটি ডিরেক্টর পবিত্র গায়েন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভজিত মহারাজ সহ আরও অনেকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিক্ষক ও শিক্ষিকারা এই কর্মশালায় বাস্তব উদাহরণ, লাইভ ডেমো এবং আধুনিক এআই টুলসের মাধ্যমে হাতেকলমে শেখার সুযোগ পেলেন। শিক্ষক ও শিক্ষিকাদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ছিল একেবারে ফ্রি। শিক্ষাক্ষেত্রে পরিবর্তনে নেতৃত্ব দিতে চান এবং ভবিষ্যৎ-প্রস্তুত স্কুল গড়ে তুলতে যারা আগ্রহী, তাঁদের জন্য এই কর্মশালা ছিল এক অনন্য সুযোগ। আয়োজকদের তরফে জানা যায়, আগামীদিনেও এই ধরনের কর্মশালার আয়োজন করা হবে।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 06, 2026 5:06 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Education News: পড়াশোনাতেও AI! শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণে সোনারপুরে বিশেষ কর্মশালা, হাতেকলমে অনেককিছু শিখলেন শিক্ষক-শিক্ষিকারা












