advertisement

Murshidabad News: স্ত্রীর প্রেমিককে বোমা মেরে খু*ন! ২০০৭ সালের ঘটনায় দোষী সাব্যস্ত স্বামী, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের

Last Updated:

Murshidabad News: স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ায় আক্রোশ! ২০০৭ সালে মুর্শিদাবাদের কান্দিতে স্ত্রীর প্রেমিককে পরপর বোমা মেরে খুনের ঘটনায় সাজা ঘোষণা করল আদালত। কী শাস্তি দেওয়া হল জানুন।

দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি
দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি
কান্দি, কৌশিক অধিকারীঃ ২০০৭ সালের ঘটনা। সেই বছর ২৯ এপ্রিল বোমা মেরে খুন করা হয়েছিল কাওসার সেখ নামে এক ব্যক্তিকে। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েতের বাজে গোপালনগর গ্রামে ঘটনাটি ঘটেছিল। সেই হত্যাকাণ্ডে সার্জুল সেখ নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের জেল হেফাজতে রাখার নির্দেশ দিলেন কান্দি মহকুমা আদালতের অতিরিক্ত বিচারক সমরেশ বেরা।
সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী জানিয়েছেন, কান্দি থানার বাজে গোপালনগর গ্রামের বাসিন্দা সার্জুল। তাঁর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিলেন কাওসার। দীর্ঘদিন ধরে বিষয়টি জানতেন ওই ব্যক্তি। সেই জন্যই ২০০৭ সালের ২৯ এপ্রিল কাওসারকে লক্ষ্য করে বাড়ির কাছে বোমা মারা হয়। পরপর বোমা মেরে খুন করা হয় তাঁকে।
আরও পড়ুনঃ ৪০ বছর বয়সে খেলাধূলায় সাফল্য! রাজস্থান থেকে রুপো জিতে ফিরলেন তমলুকের শিক্ষিকা, সংসার-চাকরি সামলে গর্বিত করলেন বাংলাকে
সার্জুলের বিরুদ্ধেই এই ঘটনার অভিযোগ ওঠে। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে মামলা চলার পর ১৭ জন সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে শুক্রবার দুপুরে কান্দি মহকুমা আদালতের বিচারক সমরেশ বেরা সার্জুলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে জামিনে মুক্ত ছিলেন সার্জুল। বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হতেই পুলিশ তাঁকে আবার গ্রেফতার করে। শুক্রবার সাজা ঘোষণা হতেই কান্নায় ভেঙে পড়েন সার্জুলের পরিবার। অন্যদিকে এতদিন ধরে মামলা চলার পর দোষীর শাস্তি হওয়ায় খুশি মৃতের পরিবারের সদস্যরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: স্ত্রীর প্রেমিককে বোমা মেরে খু*ন! ২০০৭ সালের ঘটনায় দোষী সাব্যস্ত স্বামী, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement