advertisement

১০ টাকার নাচ থেকে শুরু করে টিভিতে রিয়েলিটি শো-এর মঞ্চে ঝড়...! পঁচেটের শম্ভু আজ দক্ষিণবঙ্গের 'হাসির রাজা'

Last Updated:

ছোটবেলা থেকেই জীবনের সঙ্গে লড়াই। অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। কখনও ঠিকমতো খাবার জোটেনি। কখনও বই কেনার টাকাও ছিল না। তবুও স্বপ্ন দেখা বন্ধ করেননি। গ্রামের ছোট ছোট অনুষ্ঠানে নাচ করতেন। পারিশ্রমিক ছিল মাত্র ১০ টাকা। সেই সামান্য টাকাই ছিল বড় ভরসা। 

+
শম্ভু

শম্ভু মন্ডল

পটাশপুর: মাত্র ১০ টাকার বিনিময়ে মঞ্চে নাচ করেই শুরু হয়েছিল তাঁর পথচলা। আজ তিনি দক্ষিণবঙ্গের পরিচিত মুখ। মানুষ তাঁকে চেনে একজন জনপ্রিয় কমেডিয়ান ও দক্ষ মঞ্চ সঞ্চালক হিসেবে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের পঁচেট গ্রামের শম্ভু মণ্ডল।
ছোটবেলা থেকেই জীবনের সঙ্গে লড়াই। অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। কখনও ঠিকমতো খাবার জোটেনি। কখনও বই কেনার টাকাও ছিল না। তবুও স্বপ্ন দেখা বন্ধ করেননি। গ্রামের ছোট ছোট অনুষ্ঠানে নাচ করতেন। পারিশ্রমিক ছিল মাত্র ১০ টাকা। সেই সামান্য টাকাই ছিল বড় ভরসা।
advertisement
advertisement
ধীরে ধীরে নাচের পাশাপাশি মঞ্চ সঞ্চালনা শুরু করেন। গ্রামের মেলা, পুজো বা সাংস্কৃতিক অনুষ্ঠানে ডাক পড়তে থাকে। তাঁর কথাবলার ভঙ্গি ছিল আলাদা। সহজ ভাষায় কথা বলতেন। মানুষ হাসত। হাততালি পড়ত। আত্মবিশ্বাস বাড়তে থাকে। কিন্তু বড় মঞ্চে ওঠার সুযোগ তখনও আসেনি। একদিন হঠাৎ সুযোগ আসে। বাংলার একটি জনপ্রিয় কমেডি রিয়েলিটি শোতে অংশ নেওয়ার সুযোগ পান তিনি। আর্থিক সমস্যায় পড়লেও বন্ধুদের সাহায্য পান। সেই সাহায্যেই পৌঁছে যান অডিশনে। সেখান থেকেই বদলে যায় জীবনের মোড়।
advertisement
টেলিভিশনের সেই জনপ্রিয় শো তাঁকে পৌঁছে দেয় লাখ লাখ মানুষের ঘরে। তাঁর অভিনয়, সংলাপ আর আঞ্চলিক টান দর্শকদের মন জয় করে। বিচারকদেরও মুগ্ধ করেন তিনি। ধীরে ধীরে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন। দক্ষিণবঙ্গ জুড়ে বাড়তে থাকে তাঁর জনপ্রিয়তা। বিভিন্ন মঞ্চে আমন্ত্রণ আসতে থাকে। শম্ভু নিজের মাতৃভাষা, মেদিনীপুরের আঞ্চলিক ভাষাকে শক্তি হিসেবে ব্যবহার করেন। সেই ভাষাতেই তিনি মানুষকে হাসান। সাধারণ জীবনের গল্প বলেন। গ্রামের কথাই তুলে ধরেন মঞ্চে। তাই দর্শক তাঁর মধ্যে নিজেদের খুঁজে পান।
advertisement
আজ তিনি সফল। মাসে মোটা অঙ্কের রোজগার করেন। তবু ভোলেননি শিকড়। বাবা-মাকেই তিনি জীবনের ভগবান মনে করেন। তাঁদের আশীর্বাদই তাঁর সবচেয়ে বড় শক্তি। এখনও তিনি সহজ সরল মানুষ। সংগ্রামের দিনগুলো মনে রাখেন। তিনি বিশ্বাস করেন, কষ্ট ছাড়া সাফল্য আসে না। নিঃস্বার্থ পরিশ্রমই মানুষকে একদিন শিখরে পৌঁছে দেয়। শম্ভু মণ্ডলের জীবন সেই কথাই প্রমাণ করে। স্বপ্ন থাকলে সেই স্বপ্ন সফল করার পথ হয়ত নিজেই তৈরি হয়।
advertisement
মদন মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
১০ টাকার নাচ থেকে শুরু করে টিভিতে রিয়েলিটি শো-এর মঞ্চে ঝড়...! পঁচেটের শম্ভু আজ দক্ষিণবঙ্গের 'হাসির রাজা'
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement