Durgapur News: দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ভয়াবহ ঘটনা! দ্বিতীয় বর্ষের ছাত্রের মৃতদেহ উদ্ধার! কী ঘটল জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Durgapur News: ঘটনার খবর পেয়ে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। এরপর দেহ উদ্ধার করা হয়। মৃত ছাত্রের নাম লাবণ্য প্রতাপ (২২)। সে বিহারের পটনার বাসিন্দা।
দুর্গাপুর: দুর্গাপুরের শোভাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্টেলে অস্বাভাবিক মৃত্যু পড়ুয়ার। আইকিউ সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা।
জানা গিয়েছে, ওই মেডিক্যাল কলেজ হাসপাতালের হস্টেল থেকে দ্বিতীয় বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর মিলেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। ঘটনার খবর পেয়ে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। এরপর দেহ উদ্ধার করা হয়। মৃত ছাত্রের নাম লাবণ্য প্রতাপ (২২)। সে বিহারের পটনার বাসিন্দা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোককে খবর দেয়। তবে, ঠিক কী কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
এদিকে, জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা। গৌরীহাট সংলগ্ন ফ্লাইওভারের নীচ থেকে উদ্ধার হল পুলিশ কর্মীর সিভিল ইঞ্জিনিয়ার ছেলের মৃতদেহ। ফ্লাই ওভারের উপরে পড়েছিল বাইক। নয় ফুট নীচ পড়েছিল পেশায় সিভিল ইঞ্জিনিয়র রাজ থাপার দেহ। ভোর চারটা নাগাদ খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, ভোর রাতে শিলিগুড়ি থেকে বাইকে করে বাড়ি ফিরছিল রাজ। পেছন থেকে দ্রুতগামী কোনও গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
অন্যদিকে, ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকায় হাতির হানায় এক প্রৌঢ়ের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম শেখ হারুন (৫৭)। বাড়ি শালপাতড়া গ্রামে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের চাঁদরা দিক থেকে প্রায় ৪০টি হাতির একটি দল এই এলাকায় প্রবেশ করে। তার মধ্যে চারটি হাতি গ্রামসংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছে খাবারের সন্ধানে। যে এলাকায় হাতি ছিল, সেখান দিয়ে সাইকেলে বেরোনোর সময় ক্যানেল পাড়ের রাস্তায় হাতির সামনে পড়ে যান শেখ হারুন। একটি হাতি তাঁকে আছাড় মারলে গুরুতর জখম হন তিনি। এরপরই তাঁর মৃত্যু হয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 15, 2026 12:00 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Durgapur News: দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ভয়াবহ ঘটনা! দ্বিতীয় বর্ষের ছাত্রের মৃতদেহ উদ্ধার! কী ঘটল জানেন?











