আবাসনে ঢুকে তাণ্ডব মদ্যপ দুষ্কৃতিদের, আক্রান্ত কলকাতা পুলিশের পুলিশ কর্মী
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
মহিলাদেরও শ্লীলতাহানীর ও হুমকি দেয়, সম্রাট এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ পুলিশ কর্মীর, চার পাঁচ জন নিয়ে সেই হামলা চালানো হয় বলে অভিযোগ, ইতিমধ্যেই গোটা ঘটনার বিষয় বেলঘড়িয়া থানায় লিখিত আকার একটি অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ।
সুবীর দে,বেলঘরিয়া: মদ্যপানের প্রতিবাদ করায়, আক্রান্ত কলকাতা পুলিশকর্মী ও তার পরিবার, আবাসনে ঢুকে তাণ্ডব মদ্যপ দুষ্কৃতিদের, কামারহাটি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের। আক্রান্ত ১।
কলকাতা পুলিশের পুলিশ কর্মী পার্থ দে দোল উৎসবের সময় তার নিজের আবাসনের একটি বিশেষ জায়গায় যখন বাথরুম করতে যান, সেই সময় অপর ফ্লাট এ বসে থাকা মদ্যপ যুবকরা তাকে শাসায়৷ কারণ বুঝে উঠবার আগেই, মদ্যপ অবস্থায় তারা পুলিশ কর্মীর আবাসনের ভেতর ঢুকে কার্যত তাণ্ডব চালায়৷ অসভ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে৷ মারধর করে পুলিশ কর্মী ও তার পরিবারকে, যার ফলে আক্রান্ত হয় কলকাতা পুলিশের পুলিশ কর্মী পার্থদে।
advertisement
আরও পড়ুন-আগামী ৯০ দিন ভয়ঙ্কর দুঃসময়…! ১০০ বছর পর চন্দ্রগ্রহণে সিংহ-সহ ৪ রাশির কপালে দুর্ভোগ, আর্থিক ক্ষতি, বিরাট ফাঁড়া
শুধু তাই নয়, মহিলাদেরও শ্লীলতাহানীর ও হুমকি দেয়, সম্রাট এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ পুলিশ কর্মীর, চার পাঁচ জন নিয়ে সেই হামলা চালানো হয় বলে অভিযোগ, ইতিমধ্যেই গোটা ঘটনার বিষয় বেলঘড়িয়া থানায় লিখিত আকার একটি অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 04, 2026 3:22 PM IST







