advertisement

Dilip Ghosh: ‘মঞ্চ নয়, সরকার ভাঙতে চাই,’ গোসাবায় মঞ্চ ভাঙার ‘আসল কারণ’ বললেন দিলীপ ঘোষ

Last Updated:

প্রসঙ্গত, সম্প্রতি একাধিক সভায় র‍্যাম্প তৈরি করতে দেখা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ নাম না করে এদিন সেই ‘র‍্যাম্প’ নিয়ে কটাক্ষ করেন দিলীপ ঘোষ৷

Rapid Read
News18
News18
দক্ষিণ ২৪ পরগণা: পড়ে যাচ্ছিলেন৷ কোনও রকমে আশপাশের লোক সামাল দেয় তাঁকে৷ হঠাৎ করে কর্মিসভার মঞ্চ ভেঙে যাওয়ার পিছনে কী ঘটনা রয়েছে? প্রতিজ্ঞাই বা কী, স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ৷ গত রবিবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা এলাকায় বিজেপির বুথ বিজয় সংকল্প কর্মশালায় গিয়েছিলেন তিনি৷ সেখানে বিজেপি এক নম্বর মণ্ডলের পক্ষ থেকে গোসাবা ঘাটের পাশেই বিজেপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় বুথ বিজয় সংকল্প কর্মশালা। দিলীপ ঘোষ মঞ্চে ওঠার পরেই কর্মীদের চাপে ভেঙে বসে যায় মঞ্চ। তড়িঘড়ি মঞ্চ ছাড়েন দিলীপ ঘোষ এবং স্থানীয় নেতৃত্ব। তবে, কিছুক্ষণের মধ্যেই আবার ওই ভাঙা মঞ্চে কর্মশালা শুরু করেন তাঁরা। অবশেষে সামনে এল মঞ্চ ভেঙে পড়া নিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া৷
দিলীপ ঘোষ অভিযোগ করেন, ‘‘এখানে কোনও হ’ল মালিক ভয়ে আমাদের হ’ল দিচ্ছে না৷ আমাদের পার্টি অফিস সমুদ্রের ধারেই৷ সেখানেই এক্সটেনশন করে কাদার মধ্যে বাঁশের খুঁটি পুঁতে একটা মঞ্চ করা হয়েছিল৷ কাদার মধ্যে যেহেতু বাঁশ আছে, তাই খানিকটা বসে যায়৷ ’’
এরপরেই একেবারে নিজস্ব মেজাজে দিলীপ ঘোষের উত্তর, ‘‘আমরা তো মঞ্চ নয়, সরকারটা ভাঙতে চাই আর ছাব্বিশে সেটা হবে৷’’
advertisement
advertisement
তৃণমূলের বিভিন্ন সভায় র‍্যাম্প তৈরি নিয়ে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘‘আমরা তো মাটিতে বসেই মিটিং করছি৷ ওদের মতো বড় বড় ওই ফ্যাশন শো করি না ওদের মতো কোটি কোটি টাকা খরচা করে৷ সমুদ্রের ধারে খুঁটি পুঁতে সেখানেই আমাদের কর্মিসভা হয়েছে৷’’
advertisement
রবিবার গোসাবা ঘাট সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক নম্বর মণ্ডলের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। বুথ স্তরে সংগঠন মজবুত করা, কর্মীদের সক্রিয় করা এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়েই এই কর্মসূচি বলে দলীয় সূত্রে জানা যায়। সকাল থেকেই বিভিন্ন অঞ্চল থেকে কর্মী–সমর্থকদের ভিড় জমতে শুরু করে।
advertisement
সভাস্থলে ছিল উৎসবমুখর পরিবেশ, স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। দিলীপ ঘোষ সভাস্থলে পৌঁছনোর পর তাঁকে স্বাগত জানাতে বহু কর্মী মঞ্চে উঠে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, মঞ্চে অতিরিক্ত ভিড় ও ওজনের চাপে আচমকাই মঞ্চের একটি অংশ বসে যায়। সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে গেলেও বড় কোনও দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
দিলীপ ঘোষ দ্রুত মঞ্চ থেকে নেমে আসেন এবং স্থানীয় নেতৃত্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কয়েক মিনিটের জন্য কর্মসূচি বন্ধ রাখা হয়। পরে ভেঙে যাওয়া মঞ্চ অস্থায়ীভাবে সামলে নিয়ে আবার কর্মশালা শুরু হয়। সেই মঞ্চে দাঁড়িয়েই দিলীপ ঘোষ কর্মীদের উদ্দেশে বক্তৃতা করেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Dilip Ghosh: ‘মঞ্চ নয়, সরকার ভাঙতে চাই,’ গোসাবায় মঞ্চ ভাঙার ‘আসল কারণ’ বললেন দিলীপ ঘোষ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement