advertisement

East Bardhaman News: ​সারা সপ্তাহ চা বিক্রি করে টাকা জমান শুধু বুধবারের জন্য! পরোপকারের দুর্দান্ত নিদর্শন

Last Updated:

বিশাখার এই নিঃস্বার্থ পথচলা যেন আরও একবার প্রমাণ করে দেয় যে মানব সেবার জন্য প্রয়োজন হয় না অঢেল সম্পদের,শত প্রতিকূলতার মাঝেও ইচ্ছা শক্তি আসল।বিশাখা চান তাকে দেখে যেন ভবিষ্যতে এগিয়ে আসেন আরও মানুষ।

+
বিশাখার

বিশাখার ছবি

রায়না,সায়নী সরকার: ​​”​মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” ভূপেন হাজারিকার এই কালজয়ী গানের পঙক্তিগুলি আজও আমাদের পাঠ দেয় সহমর্মিতার। আর সেই গানকে কেবল সুরের মূর্ছনায় আটকে না রেখে, নিজের জীবনের মূলমন্ত্র করে তুলেছেন পূর্ব বর্ধমানের বিশাখা। অদম্য জেদ আর মনের ইচ্ছা শক্তি দিয়ে দ্রারিদ্র্যকে হার মানিয়ে তিনি ভরসা হয়ে দাঁড়িয়েছে অসহায় মানুষদের। অভাব যেখানে নিত্যসঙ্গী, সেখানে পরোপকারের এই স্পর্ধা বিশাখাকে করে তুলেছে অনন্য। ইচ্ছা থাকলে সবই সম্ভব তা যেন আরও একবার প্রমাণ করলেন তিনি।
পূর্ব বর্ধমান জেলার সেহারাবাজার এলাকার বাসিন্দা বিশাখা শীল। স্বামীকে সঙ্গে নিয়ে লাইকা বাজারে একটি ছোট্ট চায়ের দোকান চালান তিনি। ছোট থেকেই তার ইচ্ছা ছিল অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর। তাই চায়ের দোকানের আয় থেকেই একটু একটু করে টাকা জমিয়ে সপ্তাহে একদিন প্রতি বুধবার নিজের হাতে রান্না করে তিনি নিয়ে যান মশাগ্রাম এলাকায়। সেখানেই স্টেশনে ও আশপাশে থাকা অসহায়, দরিদ্র মানুষদের মুখে তুলে দেন নিজের হাতের রান্না করা খাবার। শুধু খাবারই নয়,মাঝে মাঝেই তিনি তাঁদের জন্য নিয়ে যান পোশাক ও প্রয়োজনীয় সামগ্রীও। নিজের কষ্টার্জিত উপার্জন থেকে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই যেন তাঁর জীবনের ব্রত। তাই অর্থের অভাব থাকলেও মানবসেবার ইচ্ছেটাই যেন ছিল তাঁর সবচেয়ে বড় শক্তি।
advertisement
advertisement
শুধু অসহায় মানুষের খাবার তুলে দেওয়াই নয়। ইতিমধ্যেই তিনি নিজের দায়িত্বে বিয়ে দিয়েছেন দু’জন অসহায় মেয়েরও। এভাবে ভবিষ্যতে তিনি আরও মানুষের পাশে দাঁড়াতে চান। বিশাখা দেবী বলেন, ইচ্ছা থাকলেও প্রতিদিন যেতে পারি না, চায়ের দোকান চালিয়ে সারা সপ্তাহ টাকা জমিয়ে একদিন করে যায়। কোনওদিন নিরামিষ আর কোনওদিন উপার্জন একটু ভাল হলে মাংস, ডিম রান্না করে নিয়ে যাই। যেমন পারি তেমন রান্না করে নিয়ে যাই। তবে আমি যেমন তাদের খাইয়ে আনন্দ পাই ঠিক তেমনই তারাও অল্পতেই খুব খুশি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: ​সারা সপ্তাহ চা বিক্রি করে টাকা জমান শুধু বুধবারের জন্য! পরোপকারের দুর্দান্ত নিদর্শন
Next Article
advertisement
Accident: সাত সকালে বাড়ির সামনে দাঁড়ানো এক ব্যক্তির মৃত্যু, তাঁর উপর উল্টে গেল ইট বোঝাই গাড়ি!
সাত সকালে বাড়ির সামনে দাঁড়ানো এক ব্যক্তির মৃত্যু, তাঁর উপর উল্টে গেল ইট বোঝাই গাড়ি!
  • একটি ইট বোঝাই ম্যাক্স গাড়ি তার উপর গিয়ে উল্টে পড়ে ৷

  • হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

  • আমিনপুর গোলাবাড়ি রোডের বারো মল্লিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement