advertisement

Crime News: হলদিয়া স্টেশন থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার! গাঁজা-সহ দুজনকে গ্রেফতার করল রেল পুলিশ!

Last Updated:

Crime News: হলদিয়া রেল স্টেশন থেকে ভিন রাজ্যে পাচারের উদ্দেশ্যে গাঁজা নিয়ে অপেক্ষা করার সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জিআরপি। তাদের কাছ থেকে প্রায় ২০ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে।

News18
News18
হলদিয়া: হলদিয়া রেল স্টেশন থেকে গাঁজা পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল রেল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিন রাজ্যে পাচারের উদ্দেশ্যে প্রায় ২০ কেজি ৮০০ গ্রাম গাঁজা নিয়ে স্টেশনে অপেক্ষা করছিল ধৃতরা।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে পাকড়াও করে জিআরপি। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গাঁজা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, অন্য রাজ্যে এই মাদক পাচারের পরিকল্পনা ছিল। ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শুরু হয়েছে। জিআরপি এসআরপি মিতুন কুমার দে জানিয়েছেন, অভিযুক্তদের আগামীকাল আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। ঘটনায় রেল স্টেশন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
আরও পড়ুনঃ কালচিনিতে দলবদল! বিজেপি ছেড়ে ফের তৃণমূলে বিধায়ক উইলসন, অভিষেকের রোড শো-এ চমক
অন্যদিকে, ডাক বিভাগের পার্সেল ভ্যানের ছদ্মবেশে গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। মুর্শিদাবাদের সাগরদিঘিতে সোমবার গভীর রাতে মোড়গ্রামের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশির সময় দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম গোবিন্দ সরকার ও অধীর মণ্ডল। গোবিন্দ উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বাসিন্দা, আর অধীরের বাড়ি দক্ষিণ দিনাজপুরের হিলিতে।
advertisement
advertisement
পুলিশ তাঁদের কাছ থেকে প্রায় ৬৭ কেজি গাঁজা উদ্ধার করেছে। জেরায় ধৃতরা জানিয়েছে, উত্তর-পূর্ব ভারত থেকে মাদক এনে কলকাতায় পাচারের পরিকল্পনা ছিল। নাকা তল্লাশি এড়াতে গাড়ির কেবিনে ডাক বিভাগের স্টিকার লাগিয়ে গাঁজার বস্তা লুকিয়ে রাখা হয়েছিল। শুধু তাই নয়, পুলিশের চোখে ধুলো দিতে বস্তাগুলির ওপর জাল সরকারি সিল ও ট্যাগ ব্যবহার করা হয়, যাতে বাইরে থেকে দেখে বোঝার উপায় না থাকে যে ভিতরে চিঠিপত্র নয়, রয়েছে নিষিদ্ধ মাদক।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Crime News: হলদিয়া স্টেশন থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার! গাঁজা-সহ দুজনকে গ্রেফতার করল রেল পুলিশ!
Next Article
advertisement
Left ISF Alliance: 'এখানে বিজেপি, তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই!' আরাবুলকে নিয়ে নওশাদদের কী বললেন ক্ষুব্ধ সেলিম?
'এখানে বিজেপি, তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই!' আরাবুলকে নিয়ে নওশাদদের কী বললেন ক্ষুব্ধ সেলিম?
  • আরাবুল ইসলামকে আইএসএফ প্রার্থী করায় ক্ষুব্ধ সিপিএম৷

  • আইএসএফকে কড়া বার্তা সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের৷

  • ভেস্তে যাবে বাম-আইএসএফ জোট?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement