advertisement

Crime News: জমি বিবাদের জেরে খুন? চাপড়ায় নিখোঁজ বৃদ্ধের দেহ উদ্ধার পুকুর থেকে

Last Updated:

Crime News: চাপড়ায় এক বৃদ্ধকে খুন করে জলে ফেলে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মনোজ মন্ডল(৬১)। বাড়ি চাপড়া খ্রিস্টান পাড়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল রাত দশটা নাগাদ তিনি বাড়ি থেকে বেড়িয়ে আর বাড়ি ফেরেননি।

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নদীয়া, সমীর রুদ্র: চাপড়ায় এক বৃদ্ধকে খুন করে জলে ফেলে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মনোজ মন্ডল(৬১)। বাড়ি চাপড়া খ্রিস্টান পাড়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল রাত দশটা নাগাদ তিনি বাড়ি থেকে বেড়িয়ে আর বাড়ি ফেরেননি।
আরও পড়ুনঃ প্রোটিন পাউডার ফিটনেসের নতুন ট্রেন্ড! কিন্তু ঠিক কতটা খাওয়া উচিত? কখন খাওয়া উচিত? জানুন
সারারাত খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে কাঠমিলের পাশের একটি পুকুরে তাঁর দেহ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। চাপড়া থানার পুলিশের সহযোগিতায় দেহটি উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
মৃতের ছেলের অভিযোগ তাদের সঙ্গে জমি নিয়ে পারিবারিক বিবাদ ছিল। সেই কারণেই তাঁকে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে। মৃত্যুর কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Crime News: জমি বিবাদের জেরে খুন? চাপড়ায় নিখোঁজ বৃদ্ধের দেহ উদ্ধার পুকুর থেকে
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement