advertisement

Cooch Behar Municipality: ফুটপাথের দোকানে এবার সিরিয়াল নম্বর, পুরকর্মীদের জন্য বিশেষ পোশাক-পরিচয়পত্র! একাধিক উদ্যোগ পুরসভার

Last Updated:

Cooch Behar Municipality: কোচবিহারবাসীর জন্য বড় খবর! একগুচ্ছ উদ্যোগ নিয়েছে পুরসভা। চেয়ারম্যান দিলীপ সাহা জানান, বোর্ড মিটিংয়ে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে।

কোচবিহার পুরসভা | ফাইল ছবি
কোচবিহার পুরসভা | ফাইল ছবি
কোচবিহারঃ রাস্তার ধার তথা ফুটপাথে দোকান নতুন কোনও বিষয় নয়। শহর কলকাতা থেকে শুরু করে রাজ্যের নানা প্রান্তে দেখা যায় এই ছবি। এবার এই সকল দোকানগুলিকেই সিরিয়াল নম্বর দেওয়ার ভাবনাচিন্তা করা হচ্ছে। সেই সঙ্গেই পুরকর্মীদের জন্য বিশেষ পোশাক ও পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনা করছে কোচবিহার পুরসভা।
ছবির মতো সাজানো শহর কোচবিহার। সেখানেই ফুটপাথে গজিয়ে উঠেছে একাধিক দোকান। অনেক জায়গায় তো নর্দমার উপর অস্থায়ী কাঠামো বানিয়েও দোকান গড়া হয়েছে। এই দোকানগুলি থেকে রোজ ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত কর নেয় পুরসভা। এবার এগুলিকেই সিরিয়াল নম্বর দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
আরও পড়ুনঃ রাজ্য স্তরের প্রতিযোগিতায় কোচবিহারের দাপট! রুপো জিতল জেলার ছেলে, লক্ষ্য এবার আরও বড়
জানা যাচ্ছে, ফুটপাথের এই সকল দোকানগুলি থেকে আদায়কৃত দৈনিক কর নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এই দোকানগুলি থেকে যত পরিমাণ কর আদায় হয়, সবটা কোষাগারে জমা পড়ে না বলে অভিযোগ। সম্প্রতি আবার একটি বৈঠকে কোচবিহার পুরসভাকে ফুটপাথের দোকান নিয়ন্ত্রণের বিষয়ে পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। এরপরেই কোমর বেঁধে নামার ভাবনাচিন্তা করছে পুর কর্তৃপক্ষ।
advertisement
advertisement
জানা যাচ্ছে, এবার রাস্তার ধারের তথা ফুটপাথের দোকানগুলিকে সিরিয়াল নম্বর দেওয়ার কথা ভাবা হয়েছে। সেই সঙ্গেই পুরকর্মীদের জন্য নির্দিষ্ট ড্রেসকোডের পরিকল্পনাও করা হয়েছে। এই সব বিষয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা করা হবে এবং বিষয়গুলি রূপায়ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান দিলীপ সাহা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar Municipality: ফুটপাথের দোকানে এবার সিরিয়াল নম্বর, পুরকর্মীদের জন্য বিশেষ পোশাক-পরিচয়পত্র! একাধিক উদ্যোগ পুরসভার
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement