advertisement

প্লাস্টিকের জারিকেন ভর্তি বোমা! কীভাবে, কোথা থেকে এল? বিরাট চাঞ্চল্য আউশগ্রামে

Last Updated:

রাস্তার ধারে মাঠে একটি জারিকেনটি দেখতে পেয়ে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেয়। প্লাস্টিকের জারিকেন ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য আউশগ্রাম থানার ভূয়েরা এলাকায়।

News18
News18
পূর্ব বর্ধমান: আউশগ্রাম এলাকায় বোমাতঙ্ক৷ প্লাস্টিকের জারিকেন ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য আউশগ্রাম থানার ভূয়েরা এলাকায়। সূত্রের খবর, জারিকেন থেকে ১১ টি বোমা উদ্ধার করা হয়েছে৷ কীভাবে ওই এল এত বোমা? কী উদ্দ্যেশ্যে আনা হয়? সমস্ত উত্তর জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে স্থানীয় মানুষ রাস্তার ধারে মাঠে একটি জারিকেনটি দেখতে পেয়ে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে আউসগ্রাম থানার পুলিশ জারিকেনের মধ্যে রাখা বোমাগুলো দেখতে পায়। এরপরই এলাকাটিকে ঘিরে রেখে খবর দেয় সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াড-কে।
advertisement
advertisement
সোমবার সকালে বোম ডিসপোসাল স্কোয়াড বোমা গুলো নিষ্ক্রিয় করেছে বলেই জানা গিয়েছে৷ বোমাগুলো কে বা কারা কি উদ্দেশ্যে মজুত করেছিলো তা জানতে তদন্ত শুরু করেছে আউশগ্রাম থানার পুলিশ।
advertisement
প্রসঙ্গত, দেগঙ্গায় গতকাল, রবিবারে গৃহস্থের দুয়ারে উদ্ধার হয় বোমা৷ দেগঙ্গা থানার গোর্বধনপুর এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমানের বাড়ির গেটের সামনে পরপর সাজানোর ৭ টি তাজা বোমা, সাতসকালে গেটের সামনে বোমা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কি কারনে কে বা কারা বোমা গুলি রাখল তা এখনও স্পষ্ট নয়। কিন্তু একটু অসাবধান হলেই ঘটে যেত বড় দুর্ঘটনা৷ বাড়ির মূল গেটেই সামনেই একের পর এক সাজানো বোমা ঘুম থেকে উঠতেই দেখে পরপর বোমা সাজানো ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে বোমা গুলি উদ্ধার করে। রাজনৈতিক কোনও কারন না অন্য কোনও কোনও উদ্দেশ্য নিয়ে বোমাগুলো রাখা হয়েছিল তার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
প্লাস্টিকের জারিকেন ভর্তি বোমা! কীভাবে, কোথা থেকে এল? বিরাট চাঞ্চল্য আউশগ্রামে
Next Article
advertisement
Anushka Sharma-Virat Kohli: গলায় তুলসীর কণ্ঠীমালা, সাদা পোশাক, পুরোপুরি আধ্যাত্মিকতার পথে অনুষ্কা শর্মা? সঙ্গে স্বামী বিরাটও
গলায় তুলসীর কণ্ঠীমালা,সাদা পোশাক,পুরোপুরি আধ্যাত্মিকতার পথে অনুষ্কা?সঙ্গে স্বামী বিরাটও
  • এবার তাঁর গ্ল্যামারাস লুক নয়, বরং তাঁর সাধারণ চেহারা মন জয় করেছে।

  • তবে সবচেয়ে আলোচিত বিষয় ছিল গলায় তুলসীর মালা

  • মনে করা হচ্ছে যে আধ্যাত্মিকতায় মন দিয়েছেন বিরাট-অনুষ্কা দু’জনেই৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement