advertisement

Bardhaman Suri Highway: বর্ধমান-সিউড়ি যাতায়াতে বড় স্বস্তি! তালিত রেলগেটে উড়ালপুলের কাজ ৭০% সম্পূর্ণ, এক বছরের মধ্যেই চালু হতে পারে প্রথম লেন

Last Updated:
Bardhaman Suri Highway: পূর্ব বর্ধমানের ১২৪ নম্বর জাতীয় সড়কের তালিত রেলগেট উড়ালপুলের এক লেনের প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন। চালু হলেই কমবে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি, মিলবে বড় স্বস্তি
1/5
পূর্ব বর্ধমান জেলার অন্যতম ব্যস্ত সড়কপথ ১২৪ নম্বর জাতীয় সড়কের তালিত রেলগেট দীর্ঘদিন ধরেই নিত্যযাত্রীদের ভোগান্তির কেন্দ্রবিন্দু ছিল। রেলগেট নামলেই কয়েক কিলোমিটার জুড়ে যানজট তৈরি হত। অ্যাম্বুলেন্স, স্কুলবাস, পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন দীর্ঘক্ষণ আটকে থাকত। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)

2/5
কখনও কখনও জরুরি পরিষেবাও বাধার মুখে পড়ত। স্থানীয় বাসিন্দা ও চালকদের কাছে এটি ছিল প্রতিদিনের এক বড় সমস্যা। তবে এই পরিস্থিতির স্থায়ী সমাধানের লক্ষ্যে তালিত রেলগেটের উপর উড়ালপুল নির্মাণের কাজ বর্তমানে জোরকদমে চলছে।

3/5
জানা গিয়েছে, ২ বাই ২ লেনের এই সেতুর একটি লেনের প্রায় ৭০ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। নির্মাণকারী সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী এক বছরের মধ্যে অন্তত একটি লেন চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রথম লেন চালু হলেই যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের যানজট সমস্যার বড়সড় সমাধান মিলবে বলে আশা করা হচ্ছে।

4/5
উল্লেখ্য, বর্ধমানের নবাবহাট মোড় থেকে সিউড়ি পর্যন্ত প্রায় ৮১ কিলোমিটার দীর্ঘ এই সড়ক প্রতিদিন হাজার হাজার ছোট-বড় যানবাহনের প্রধান যাতায়াত পথ। এর আগে ভেদিয়া এলাকায় উড়ালসেতু নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর সেখানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ফলে তালিতেও একইভাবে স্বস্তি ফিরবে বলে আশাবাদী সাধারণ মানুষ।

5/5
দীর্ঘ প্রতীক্ষার পর তালিতের রেল ব্রিজ বাস্তব রূপ নিতে শুরু করেছে। পুরো সেতু চালু হলে শুধু যানজটই কমবে না, দুর্ঘটনার আশঙ্কাও হ্রাস পাবে এবং ১২৪ নম্বর জাতীয় সড়কে যাতায়াত আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছন্দ হবে, এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। এখন সকলের চোখ সেতু নির্মাণের দ্রুত সমাপ্তির দিকে। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)