advertisement

২ দিন নিখোঁজ থাকার পর কালজানি নদীতে...! ব্যবসায়ীর দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য, মৃত্যুতে বাড়ছে রহস্য

Last Updated:

দুই দিন ধরে নিখোঁজ থাকার পর মৃতদেহ উদ্ধার ব্যবসায়ীর৷ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে৷ সূত্রের খবর, গত ২ দিন নিখোঁজ ছিলেন শামুকতলার কার্তিকা এলাকার বাসিন্দা কুদ্দুস আনসারি।

News18
News18
আলিপুরদুয়ার: দুই দিন ধরে নিখোঁজ থাকার পর মৃতদেহ উদ্ধার ব্যবসায়ীর৷ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে৷ সূত্রের খবর, গত ২ দিন নিখোঁজ ছিলেন শামুকতলার কার্তিকা এলাকার বাসিন্দা কুদ্দুস আনসারি। আজ, রবিবার আলিপুরদুয়ার শহর লাগোয়া পলাশবাড়ির কাছে কালজানি নদীতে থেকে ওই ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হল।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে। মৃত ব্যক্তির ছেলে ও পরিবার আলিপুরদুয়ারে থাকতেন। মৃত ব্যবসায়ীর ছেলে মহিউদ্দিন আনসারি বলেন, “বাবার মুখ এখনও দেখতে পারিনি। কীভাবে এমন ঘটনা ঘটল তা বুঝতে পারছি না।”
advertisement
advertisement
প্রসঙ্গত, গতকালই, আলিপুরদুয়ারে দুই গোষ্ঠীর মধ্যের হামলার ঘটনা ঘটেছে৷ দুই দুষ্কৃতী গোষ্ঠীর লড়াই। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। কিন্তু পুলিশের ওপরেও আক্রমণ। পুলিশের গাড়ি ভাঙচুর। রণক্ষেত্রের চেহারা নিল আলিপুরদুয়ার শহরের প্রমোদ নগর এলাকা। যদিও রাতভর এলাকায় পুলিশি টহলে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
advertisement
অন্যদিকে, ঘটনায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়েছেন এক যুবক। তাঁকে জেলা হাসপাতাল থেকে কোচবিহারে রেফার করা হয়েছে। জানা গিয়েছে, আলিপুরদুয়ার শহরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থামাতে গেলে পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছে। শুক্রবার রাতে শহরের ১৮ নম্বর ওয়ার্ডে প্রমোদ নগর এলাকার ঘটনা। জানা গিয়েছে, গুরুতর জখম হওয়া যুবকের নাম কাজল দত্ত।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
২ দিন নিখোঁজ থাকার পর কালজানি নদীতে...! ব্যবসায়ীর দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য, মৃত্যুতে বাড়ছে রহস্য
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement