advertisement

ট্রেলারের সঙ্গে বাইকের সংঘর্ষ! বীরভূমের জাতীয় সড়কে মৃত ২ বাইক আরোহী

Last Updated:

১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের সদাইপুরে সগড় মোড়ে পথ দুর্ঘটনায় মৃত ২ বাইক আরোহী। আহত ১ জন। জানা গিয়েছে একটি ট্রেলারের সঙ্গে তাদের বাইকের ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা জাতীয় সড়কের উপর পড়ে যায়

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
দুবরাজপুর: ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের সদাইপুরে সগড় মোড়ে পথ দুর্ঘটনায় মৃত ২ বাইক আরোহী। আহত ১ জন। জানা গিয়েছে একটি ট্রেলারের সঙ্গে তাদের বাইকের ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা জাতীয় সড়কের উপর পড়ে যায় , তখন পাশ দিয়ে যাওয়া একটি ট্রাক তাদের পিষে দেয়। ঘটনাস্থলের মৃত ২ জন। মৃত ও আহতদের বাড়ি বীরভূমের দুবরাজপুরের খন্ডগ্রামে। সদাইপুর থানার পুলিশ এসে দেহ তুলে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনায় জাতীয় সড়কে যানচলাচল কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়। এর আগেও একাধিক বার এই সড়কে দুর্ঘটনা ঘটেছে বলে খবর।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ট্রেলারের সঙ্গে বাইকের সংঘর্ষ! বীরভূমের জাতীয় সড়কে মৃত ২ বাইক আরোহী
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement