West Bengal Budget 2026: পেনশনভোগীদের জন্য বড় সুখবর! রাজ্য বাজেটে ক্যাশলেস চিকিৎসা নিয়ে বড় ঘোষণা চন্দ্রিমার
- Written by:ABIR GHOSHAL
- Published by:Riya Das
Last Updated:
West Bengal Budget 2026: রাজ্য সরকারের পেনশনভোগীরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প এর অধীনে ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা লাভ করেন। ২ লক্ষ টাকার অতিরিক্ত ব্যয়ের ক্ষেত্রে আরও যে অতিরিক্ত ব্যয় হবে, তার ৭৫ শতাংশ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা প্রদান করা হবে।
কলকাতা: সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন আজ। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে শেষ বাজেট পেশ হতে চলেছে আজ। ২০২১ সালের মতো, ২০২৬ সালেও বাজেট পেশ হচ্ছে ৫ ফেব্রুয়ারিতে। আজ রাজ্য বাজেটে নজরে থাকবে লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক সরকারি প্রকল্প সংক্রান্ত প্রতিশ্রুতির দিকে।
রাজ্য সরকারের পেনশনভোগীরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (West Bengal Health Scheme)-এর অধীনে ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা লাভ করেন। তাঁদের চিকিৎসা ব্যয়ের অতিরিক্ত আর্থিক চাপ কমানোর লক্ষ্যে, ২ লক্ষ টাকার অতিরিক্ত ব্যয়ের ক্ষেত্রে আরও যে অতিরিক্ত ব্যয় হবে, তার ৭৫ শতাংশ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা প্রদান করা হবে।
আরও পড়ুন- ৫০০ বছর পর হোলিতে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ…! ৩ রাশির জীবন নরক, চরম দুঃখ-কষ্ট, পদে পদে ভয়ঙ্কর বিপদ
আবারও ৫০০ টাকা বাড়ল লক্ষ্মীর ভান্ডারে৷ এবং আশা কর্মীদের ১০০০ টাকা করে বাড়ল৷ এবং স্বাস্থ্যসাথীর আওতায় গিগ কর্মীরাও ‘গিগ ইকনমি’র সঙ্গে জড়িতদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আনা হবে। ২০২৬ সালের এপ্রিল মাস থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসিক সম্মানী আরও ১,০০০ টাকা বৃদ্ধি করা হবে।
advertisement
advertisement
আরও পড়ুন-‘দেহব্যবসা’ করাটাই কাল হল…! ৩৪-এ অকালে মৃত্যু বলি সুন্দরীর, শ্মশানে নিয়ে যাওয়ারও ছিল না কেউ, বলুন তো কে এই নায়িকা?
এছাড়াও, কর্মরত অবস্থায় কোনও অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকার অকাল মৃত্যু হলে তাঁদের নিকটাত্মীয়দের জন্য এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে। এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে মোট ১০০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করা হচ্ছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 05, 2026 3:26 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal Budget 2026: পেনশনভোগীদের জন্য বড় সুখবর! রাজ্য বাজেটে ক্যাশলেস চিকিৎসা নিয়ে বড় ঘোষণা চন্দ্রিমার










