Turkey Poultry Farming: দিন দিন বাড়ছে চাহিদা! বাড়ির খোলা উঠোনে সহজেই টার্কি পালন করে মোটা আয়, পোলট্রি মুরগির চেয়ে ঢের বেশি লাভ
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Sundarban Turkey Poultry Farming: টার্কি পালনের চাহিদা বাড়ছে সুন্দরবন জুড়ে। এই মুরগি সহজেই বাড়ির উঠোনে পালন করা যায়। টার্কির ডিমের ওজন সাধারণ মুরগির ডিমের চেয়ে ১.৩ গুণ বেশি। তাই বাজার মূল্যও বেশি।
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: টার্কি পালনের চাহিদা বাড়ছে সুন্দরবন জুড়ে। যার প্রধাণ কারণ হল রাজ্য সরকারের কৃষি ও প্রাণীপালন বিভাগ। এই মুরগি পালন করার জন্য কয়েকবছর ধরে উৎসাহিত করে আসছিল তারা।
প্রথম দিকে বিনামূল্যে এই টার্কি দেওয়া হয়েছিল এলাকার চাষিদের। সেখান থেকে ভাল লাভ দেখে এই টার্কি পালনের দিকে ঝুঁকছেন অনেকেই। এই মুরগি পালনের জন্য পরিবারের সকলেই হাত লাগাচ্ছেন। টার্কি সাধারণত মাংস ও ডিমের জন্য পালন করা হয়।
আরও পড়ুনঃ দীর্ঘ অপেক্ষার অবসান! বেলদা-নারায়ণগড়ে আধুনিক দমকল কেন্দ্রের কাজ শুরু, রাজ্যের বরাদ্দ প্রায় ৪ কোটি
প্রথম দিকে এই পাখিটি খুব একটা পরিচিত না হলেও পরে এই টার্কি অনেক পরিচিতি পেয়েছে। সব থেকে বড় বিষয় হল টার্কি লম্বায় ৩.৩ থেকে ৪.১ ফুট হয়। টার্কি ৩০ সপ্তাহ (প্রায় সাড়ে সাত মাস) বয়স থেকে ডিম পাড়া শুরু করে। এদের ডিমের গড় ওজন হয় ৮৫ গ্রাম। ডিম ফুটে একটি বাচ্চার ওজন প্রায় ৫০ গ্রাম হয়ে থাকে। এরা বছরে ৮০ থেকে ১০০টি পর্যন্ত ডিম পাড়ে। এদের ডিম চেনার সহজ উপায় হল বিভিন্ন রঙের ছোপ দেখা যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সকালে হাটে যাওয়ার পথে গাড়ির টায়ার ফেটে বিপত্তি! খড়গপুরে উল্টে গেল ছোটা হাতি, জখম ১২ জন যাত্রী
টার্কি খুব দ্রুত বৃদ্ধি পায়। এই পাখিটি খুব সহজে বাড়ির উঠোনে পালন করা যায়। যা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য খুবই লাভজনক। টার্কির ডিমের ওজন মুরগির ডিমের চেয়ে ১.৩ গুণ বেশি। তাই বাজার মূল্য অনেক বেশি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সুন্দরবন এলাকায় এই টার্কি পালন করার জন্য দিনের বেলায় একটি মুক্ত জায়গায় জাল দিয়ে ঘেরা ঘর করা হচ্ছে। যাতে রৌদ্র পাওয়া যায় এবং সন্ধ্যার পর একটি ঘরে তোলা হয়। এই মুরগি পালন করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 09, 2026 1:44 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Turkey Poultry Farming: দিন দিন বাড়ছে চাহিদা! বাড়ির খোলা উঠোনে সহজেই টার্কি পালন করে মোটা আয়, পোলট্রি মুরগির চেয়ে ঢের বেশি লাভ









