advertisement

West Medinipur News: সকালে হাটে যাওয়ার পথে গাড়ির টায়ার ফেটে বিপত্তি! খড়গপুরে উল্টে গেল ছোটা হাতি, জখম ১২ জন যাত্রী

Last Updated:

West Medinipur News: সোমবার সকালে খড়গপুর লোকাল থানার কলাইকুন্ডার কাছে মালবোঝাই ছোটা হাতি গাড়ির পিছনের টায়ার আচমকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই উল্টে যায় গাড়িটি। জখম ১২ জন যাত্রী।

খড়গপুর হাসপাতাল
খড়গপুর হাসপাতাল
পশ্চিম মেদিনীপুর, শোভন দাস: গাড়ির পিছনের টায়ার ফেটে দুর্ঘটনার কবলে ১২ জন যাত্রী। সোমবার সকালে মেদিনীপুর সদর ব্লকের বনপুরা থেকে বালিভাসা হাটে যাওয়ার পথে খড়গপুর লোকাল থানার কলাইকুন্ডার কাছে উল্টে যায় মালবোঝাই ছোটা হাতি গাড়ি।
জানা গিয়েছে, গাড়িটিতে প্রায় ১২ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই মেদিনীপুর সদর ব্লকের বনপুরা এলাকা থেকে বালিভাসা হাটে যাচ্ছিলেন। হাটে যাওয়ার পথেই আচমকা গাড়ির পিছনের একটি টায়ার ফেটে যায়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় গাড়িটি।
আরও পড়ুনঃ বাইকে একসঙ্গে ৪ জন! ডাম্পারের ধাক্কায় ছিটকে এদিক-ওদিক, পুরুলিয়ার দুই ছৌ শিল্পীর মর্মান্তিক মৃত্যু
দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা প্রত্যেকেই কমবেশি জখম হন। দুর্ঘটনার পর ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত আহতদের উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সেখান থেকে কয়েকজনকে আহত যাত্রীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ব্রিজ ভাঙল ফালাকাটায়! বঙ্কিম সেতু দু’ভাগ হয়ে নদীতে ডাম্পার, দেওগাঁও ও জটেশ্বরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এদিকে মালবোঝাই গাড়ি উলটে যাওয়ার ফলে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ পৌঁছে যান চলাচল আবার স্বাভাবিক করে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: সকালে হাটে যাওয়ার পথে গাড়ির টায়ার ফেটে বিপত্তি! খড়গপুরে উল্টে গেল ছোটা হাতি, জখম ১২ জন যাত্রী
Next Article
advertisement
Purulia News: দক্ষিণবঙ্গে প্রথমবার! নাইট ভিশন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বন্যপ্রাণের উপর নজরদারি, কোথায় জানেন?  
বন্যপ্রাণের উপর নজরদারিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বসল অত্যাধুনিক সোলার সিসিটিভি ক্যামেরা!
  • পুরুলিয়ায় প্রথমবার সোলার ফিটেড নাইট ভিশন সিসিটিভি ক্যামেরায় বন্যপ্রাণীর গতিবিধি নজরদারি শুরু.

  • ঝাড়খন্ড-বাংলা সীমান্তবর্তী সুবর্ণরেখা নদী বরাবর ছয়টি স্থানে বসানো হয়েছে এই অত্যাধুনিক ক্যামেরা.

  • এই ক্যামেরাগুলি ৩৬০ ডিগ্রি ভিউতে দিনে ও রাতে ২৪ ঘণ্টা নজরদারি চালিয়ে হাতির গতিবিধি পর্যবেক্ষণ করবে.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement