Bankura News: আর ফেরা হবে না ডিউটিতে, জটিল রোগে প্রাণ গেল জওয়ানের! শেষশ্রদ্ধা জানাতে মেলার মতো ভিড় সিমলাপালে
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Bankura News: কর্মরত অবস্থায় জটিল রোগে আক্রান্ত হয়ে প্রাণ গেল এক সিআরপিএফ জওয়ানের। মণিপুরে কর্মরত ছিলেন সিমলাপালের বাসিন্দা ওই জওয়ান। মরদেহ বাড়িতে আনার পর পূর্ণ মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সিমলাপাল, বাঁকুড়া: কর্মরত অবস্থায় জটিল দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন সিআরপিএফ জওয়ান। তিনি বাঁকুড়ার সিমলাপালের বাঁধগোড়ার বাসিন্দা। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে। সেই প্রয়াত সিআরপিএফ জওয়ান রাজু লোহারের মরদেহ বুধবার বাড়িতে পৌঁছয়। সেখানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় জানানো হয়েছে শেষ বিদায়।
অন্যদিকে কর্মরত অবস্থায় জওয়ানের মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকাজুড়ে। প্রিয় সন্তানের নিথর দেহ ঘরে ফিরতেই কান্নায় ভেঙে পড়েন মা-বাবা সহ পরিবারের অন্য সদস্যরা। জওয়ানের শেষ বিদায়কে কেন্দ্র করে কার্যত ভারী হয়ে ওঠে সিমলাপালের আকাশ-বাতাস।
আরও পড়ুন: চাষিমঙ্গল বন্ধ, চরম অমঙ্গল কৃষকদের! আলুর বাম্পার ফলনেও লাভের থেকে ক্ষতি বেশি, বন্ধ হিমঘরে বন্দি ভাগ্য
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরোপকারী ও সহৃদয় স্বভাবের রাজু কয়েক বছর আগে সিআরপিএফে যোগ দেন। নিজের কর্মের প্রতি নিষ্ঠা ও শৃঙ্খলার জন্য এলাকায় গর্বের কারণ হয়ে ওঠেন তিনি। মৃত্যুর আগে পর্যন্ত তিনি মণিপুরে ১৬৯ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। সেখানেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: শেষযাত্রায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা এবার অতীত, চার কোটি টাকায় ভোলবদল হচ্ছে শ্মশানের! গোলাপের চাদরে ঢাকবে এলাকা
এদিন তাঁর মরদেহ গ্রামে পৌঁছালে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান অসংখ্য মানুষ, আত্মীয়স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীরা। পরে মরদেহ নিয়ে একটি বিশাল শোকমিছিল সিমলাপাল বাজার পরিক্রমা করে শিলাবতী নদীর ঘাটে পৌঁছয়। সেখানে সিআরপিএফের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। দেশসেবায় নিবেদিত এই তরুণ জওয়ানের প্রয়াণে শোকস্তব্ধ গোটা এলাকা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
Feb 19, 2026 6:11 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: আর ফেরা হবে না ডিউটিতে, জটিল রোগে প্রাণ গেল জওয়ানের! শেষশ্রদ্ধা জানাতে মেলার মতো ভিড় সিমলাপালে










