advertisement

Bangla News: দিঘায় বর্জ্য প্রকল্পে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রেডার যন্ত্রে হাত ঢুকে সুপারভাইজারের মৃত্যু

Last Updated:

Bangla News: দিঘায় সরকারি উদ্যোগে পরিচালিত একটি বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রকল্পের সুপারভাইজার শোভন নাথ (৫৬)। তিনি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পঙ্কজ দাশ রথী, দিঘাঃ দিঘায় সরকারি উদ্যোগে পরিচালিত একটি বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রকল্পের সুপারভাইজার শোভন নাথ (৫৬)। তিনি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে দিঘার সরকারি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে কাজ তদারকি করার সময় অসাবধানতাবশত একটি প্লাস্টিক শ্রেডার যন্ত্রের ভিতরে তাঁর হাত ঢুকে যায়। যন্ত্রের টানে শরীরের একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি যন্ত্রের ভিতরেই আটকে পড়েন।
advertisement
advertisement
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দীর্ঘ চেষ্টার পর তাঁকে যন্ত্র থেকে উদ্ধার করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পর প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangla News: দিঘায় বর্জ্য প্রকল্পে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রেডার যন্ত্রে হাত ঢুকে সুপারভাইজারের মৃত্যু
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement